সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আহত দুই মহিলা তৃণমূল কর্মীকে স্থানান্তরিত করা হল কালনা হাসপাতালে

Pallabi Ghosh | ২২ মে ২০২৪ ২৩ : ১০Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত দুই মহিলা তৃনমূল কংগ্রেস কর্মী। কাস্তে, চ্যালা, কাঠ, বাঁশ ইত্যাদি নিয়ে আক্রমণ। প্রাণে মেরে ফেলার চেষ্টা। গুরুতর আহত দুই যুবতীকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় জিরাট হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় আহত দুজনকে স্থানান্তরিত করা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ভোটের দিন বলাগড় থানার অন্তর্গত চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চররাম গ্রামে। আহত দুজন অপর্ণা মণ্ডল (৩৫) এবং সঞ্চিতা মণ্ডল (৩৭), বাড়ি চররাম গ্রামে। তৃণমূল কংগ্রেস নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জির অভিযোগ, চরকৃষ্ণবাটির ১৭ নং বুথে ভোটের সময় দুপুরে তৃণমূলের মহিলা কর্মীদের গালিগালাজ করে বিজেপির কর্মীরা। বিকেলে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন এই দুজন। রাস্তায় দুজনকে আক্রমণ করে স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ মণ্ডল, মন্টু মজুমদার, দয়াল মল্লিকরা। সঞ্চিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া নিয়ে শুরু হয় বচসা। যার পরেই হাতে থাকা কাস্তে নিয়ে সঞ্চিতার উপর চড়াও হয়। এলোপাথাড়ি কোপ মারার চেষ্টা করে। বাধা দিতে গিয়ে অপর্ণার হাতে কোপ লাগে। ওদিকে সঞ্চিতাকে বাঁশ চ্যালা কাঠ দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। মাথায় এবং কোমরে গুরুতর আঘাত পেয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই যুবতী। ওদিকে কাস্তের কোপে ডান হাতের কব্জির উপরের অংশের অনেকটাই কেটে যায়। তৃণমূলের বলাগর ব্লক সভাপতি নবীন গাঙ্গুলী জানান, সারাদিন দলের কাজ করার পর ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন দুই কর্মী। বেলতলার কাছে তাঁদের মারধর করে বিজেপির কয়েকজন। কাস্তে, চ্যালা কাঠ দিয়ে মারা হয়। বাঁচাতে গিয়ে একজনের হাত কেটে যায়। জিরাট আহমেদপুর হাসপাতলে তাদের চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে দু'জনকেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ অস্বিকার করেছেন জেলা বিজেপি নেতা সুরেশ সাউ। তিনি খোঁজ নিয়ে দেখেছেন ওই অঞ্চলে কোনও গোলমাল হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। ওই অঞ্চলে সর্বত্রই বিজেপি জিতবে। তাই চক্রান্ত করে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বলাগড়ে তৃণমূলের একাধিক গোষ্ঠী। এটা সেই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া