শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ মে ২০২৪ ১৯ : ২৬Pallabi Ghosh
উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতা ঘাট রোডের বাসিন্দা আদর্শ তিওয়ারী স্থানীয় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে নিখোঁজ হয়। গঙ্গা স্নান করতে যাচ্ছে বলে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল আদর্শ। যাওয়ার সময় দাদু প্রেমনাথ তেওয়ারিকে সে বলে গঙ্গাস্নান করতে যাচ্ছে। হাতে একটা ছোট ব্যাগ ছিল। এরপর আর ফেরেনি। অনেক পরে উত্তরপাড়া রেল স্টেশনে সিসি ক্যামেরায় ধরা পড়ে সাধু বেশে আদর্শ তেওয়ারির ছবি। গলায় তুলসির মালা। পরনে গামছা, গায়ে জড়ানো আরও একটি সাদা গামছা। বাঁ হাতে একটা ছোট্ট ঘট আর প্লাস্টিকের ক্যারি ব্যাগ। ডানহাতে লাঠি। বগলে চেপে ধরা লাল কাপড় এবং নামাবলি। খালি পায়ে হেঁটে চলেছে আদর্শ।
দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর বাড়ি না ফেরায় আদর্শর খোঁজ শুরু হয়। তখনই নজর পড়ে বাড়ির লেটার বক্সের দিকে। দেখা যায় সেখানে আদর্শ একটি চিঠি লাইক রেখে গেছে। সেই চিঠিতে সে লিখেছে, সাধু হওয়ার লক্ষ্যে গৃহত্যাগী হয়েছে। নিজের ইচ্ছায় সে ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে রওনা হয়েছে। আগামী ২৪ মে তার জন্মদিন। সেদিনই সে দীক্ষা নেবে। তাই যাওয়ার আগে গঙ্গায় স্নান করেছে। এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি সহ যাবতীয় জিনিস যা সে দৈনন্দিন ব্যবহার করত তা রেখে যায়। তবে পরিবারকে বিভ্রান্ত করেনি আদর্শ। চিঠিতে এও লিখে যায় প্রথমে সে যাবে নবদ্বীপ ধামে। সেখান থেকে সে পাড়ি দেবে বৃন্দাবনের উদ্দেশে।
পড়ুয়ার পরিবার জানতে পারে ঘটনার দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ। খবর নিয়ে দেখে আদর্শকে উত্তরপাড়া স্টেশনে সাধু বেশে দেখা গেছে।
আদর্শের দাদু প্রেমনাথ তেওয়ারি জানিয়েছেন, নাতিকে নিয়ে তিনি একবার মথুরা, বৃন্দাবন, অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে আদর্শ প্রেমানন্দ নামে এক সাধুর আশ্রমে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ছিল সেখানে। দেখা হয়নি প্রেমানন্দর সঙ্গে। তবে তাঁর লেখা বেশ কিছু বই কিনে সঙ্গে করে এনেছিল। পরে যমুনা নদীতে স্নান করে সেখান থেকে কিছুটা মাটি নিয়ে এসেছিল। সেই মাটি দিয়ে প্রতিদিন কপালে তিলক কাটতো। অনেক দিন ধরেই গলায় তুলসীর মালা পড়তো। একইসঙ্গে প্রেমানন্দের লেখা বই পড়তো। পাশাপাশি কোরান বাইবেল গীতা সহ একাধিক ধ্রমগ্রন্থ এবং ধর্ম সংক্রান্ত বই পড়ত। নাতি বর্তমানে কোথায় রয়েছে তিনি জানেন না। পরিবারের সকলেই চাইছে আদর্শ বাড়িতে ফিরে আসুক। প্রেমনাথ বলেছেন, ওর সাধু হওয়ার ইচ্ছা, সেটাই করুক কিন্তু বাড়িতে থেকে।
আদর্শের দিদিমা নির্মলা তিওয়ারি বলেছেন, বাড়িতে কোনও সমস্যা ছিল না। সবাই কান্নাকাটি করছেন। মোবাইল টাকা পয়সা কিছুই নিয়ে যায়নি। সবাই খুব দুশ্চিন্তায় রয়েছেন।
আদর্শের বোন অক্সিতা তেওয়ারি জানায়, ক্লাস টেনের বোর্ড পরীক্ষার সময় দাদা তাকে বলেছিল ও একদিন বাড়ি ছেলে চলে যাবে। একবার স্বপ্ন দেখে বাড়িতে পুজো পাঠ শুরু করে। নিখোঁজ ছাত্রের প্রতিবেশী পঙ্কজ রায় জানিয়েছে, আধ্যাত্বিক চিন্তাভাবনা ভাল। কিন্তু ওর এখন বয়স কম। বাড়িতে বাবা মা বোন সবাই রয়েছে। আর্দশ ফিরে আসুক, সবাই সেটাই চান।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার