রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Election: ‌‌‌ভোট যন্ত্র বিকলের বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হুগলিতে নির্বাচন শান্তিপূর্ণ

Rajat Bose | ২০ মে ২০২৪ ০১ : ৩৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ সোমবার সকাল থেকেই জেলাজুড়ে শান্তিপূর্ণভাবেই চলেছে ভোটগ্রহণ পর্ব। একদিকে সক্রিয় ছিল চন্দননগর পুলিশ কমিশনারেট। অপরদিকে চরম সতর্কতা দেখা গেছে হুগলি গ্রামীণ পুলিশের মধ্যেও। ভোট গ্রহণ শুরুর পর সোমবার সকালে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়া বা বুথের ভেতরে আলো কম ইত্যাদি অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে সবই স্বাভাবিক হয়। চালু হয় ভোটগ্রহণ পর্ব। তবে দুপুরের দিকে তুমুল বৃষ্টিতে বেশ কিছুক্ষণ অধিকাংশ কেন্দ্রে ভোটদাতারা পৌঁছতে পারেননি। ফলত ভোটগ্রহণ কেন্দ্র ফাঁকা থাকে। তারপর ফের শুরু হয় ভোটগ্রহণ। বিক্ষিপ্ত ভাবে সারাদিনবেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গেছে। একটি ভোটগ্রহণের পরই ইভিএম খারাপ হয়ে যায় চুঁচুড়া এ্যাবোট শিশু হল স্কুলের ২৭৪ নম্বর বুথে। সেই ইভিএম পরিবর্তন করে ভোটগ্রহণ চালু করা হয়। দুপুরে তুমুল বৃষ্টি এবং বজ্রপাতের কারণে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে বিকেলে আবার মেশিন খারাপ হয়। খবর পেয়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি। পুনরায় চালু হয় ভোটগ্রহণ। সারাদিন নানান কারণে একাধিকবার ভোটগ্রহণ বন্ধ থাকলেও ঠিক সন্ধে ৬ টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় স্কুলের গেট। স্কুলের ভেতরে লাইনে থাকা ভোটদাতাদের ভোটের স্লিপ দেওয়া হয়। এই খবর পাওয়া মাত্রই এ্যাবোট স্কুলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ভোটকর্মীদের কাছে বাইরে থাকা ৯ জন ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে বলেন। লাভ হয়নি। বিধায়কের অভিযোগ, অনেক ভোতদাতা তখনও ভোট দিতে পারেননি। অবিলম্বে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই দাবিতে স্কুলের গেটে অনশনে বসেন বিধায়ক। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে অবস্থান ওঠে। ভোট যন্ত্র খারাপ হয় বলাগড় বিধানসভার ১৪৫ নম্বর বুথে। পরে ভিভিপ্যাট মেশিন পরিবর্তনের পর চালু হয় ভোট। ইভিএম খারাপ হয় শ্রীরামপুরের নেতাজি প্রাইমারি স্কুলের ২০১ নম্বর বুথে। পরিবর্তন করে দেওয়া হয় মেশিন। একই সমস্যা হয় চুঁচুড়ার ১৮২, ২৭২, ২৭৫ নম্বর বুথে। সেখানেও মেশিন পরিবর্তন করার পর ভোট হয়। সপ্তগ্রাম বিধানসভার ১৭৬ নম্বর বুথ, পাণ্ডুয়ার ১৫২ নম্বর বুথে ইভিএম খারাপ হয়। পরে ঠিক করার পরে পুনরায় ভোটগ্রহণ চালু হয়। এদিন ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সক্রিয় ছিল প্রশাসন। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ছিল রাজ্য পুলিশের কড়া নজরদারি। আর ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে দায়িত্ব পালন করতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের দিন বুথ সহ অন্যান্য জায়গাতেও অবাঞ্ছিত জমায়েত করতে দেওয়া হয়নি। তবে চন্দননগর কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় গ্রেপ্তারের কোনও খবর নেই। বিকেল পাঁচটা পর্যন্ত হুগলি জেলার তিন লোকসভা কেন্দ্রে ৭৬ শতাংশ ভোট পড়ে। 


ছবি:‌ পার্থ রাহা





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া