মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Election: ‌‌বিজেপি প্রার্থীর বুথ পরিদর্শন‌কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

Rajat Bose | ২০ মে ২০২৪ ২১ : ৪০Rajat Bose
মিল্টন সেন, ‌হুগলি:‌ ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনকে কেন্দ্র করে বিপত্তি। মুখোমুখি বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক। স্লোগান পাল্টা স্লোগানে সরগরম ধনেখালি। সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। হঠাৎই ধনেখালি বিধানসভার অন্তর্গত মোহিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৫৯ নম্বর বুথ পরিদর্শনে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। আচমকা বিজেপি প্রার্থীর উপস্থিতিতে বিজেপি সমর্থকরা সক্রিয় হয়ে ওঠেন। ধনেখালির বিধায়ক অসীমা পাত্রর উদ্দেশে চোর চোর স্লোগান দিতে থাকেন লকেটের অনুগামীরা। স্থানীয় বুথে কর্তব্যরত জওয়ান এবং পুলিশ কর্মীরা আটকানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাল্টা স্লোগান। অসীমা পাত্রের অনুগামীরা পাল্টা লকেটের বিরুদ্ধে গো ব্যক, ডাকাত ইত্যাদি স্লোগান দিতে থাকে। মুখোমুখি হয়ে যায় দুই পক্ষ। কিছুক্ষণের জন্য এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ ২০১৯ লোকসভা নির্বাচনে ধনেখালির ওই বুথে ঢুকে ইভিএম মেশিন ভেঙে দিয়েছিলেন লকেট। বিধায়ক অসীমা পাত্র বলেছেন, ‘‌লকেট ডাকাত। গত লোকসভায় ইভিএম ভেঙে ভোট বানচালের চেষ্টা করেছিল। বারবার গোলমাল পাকিয়ে ভোট বানচাল করার চেষ্টা করছে। গত পাঁচ বছর দেখা পাওয়া যায়নি। উনি একবারের জন্যও ওই এলাকায় কখনও আসেননি। আবার লোকসভা ভোট এসেছে উনি হাজির হয়েছেন ওই বুথে। সবই উদ্দেশ্যপ্রণোদিত।’‌ এই প্রসঙ্গে বিদায়ী সাংসদ বলেছেন ওখানে ভোটার সহায়তা কেন্দ্রের নামে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল। তিনি খবর পেয়ে সেখানে পৌঁছে বাধা দিয়েছেন। তাতেই বিপত্তি। তবে এদিন সকাল থেকে জেলাজুড়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ পর্ব শুরুর দিকে বিক্ষিপ্তভাবে কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়া বা বুথের ভেতরে আলো কম ইত্যাদি অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে সব স্বাভাবিক হয়, চালু হয় ভোটগ্রহণ পর্ব। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই সক্রিয় ছিল প্রশাসন। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ছিল রাজ্য পুলিশের কড়া নজরদারি। আর ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে দায়িত্ত্ব পালন করতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের দিন বুথ সহ অন্যান্য জায়গাতেও অবাঞ্ছিত জমায়েত করতে দেওয়া হয়নি। বিকেল চারটে পর্যন্ত হুগলি জেলার তিন লোকসভা কেন্দ্রে ৬৫ শতাংশ ভোট পড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া