বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ মে ২০২৪ ১৯ : ৫৭Pallabi Ghosh
নানা কারণে পিরিয়ডস বা ঋতুকালীন সময়ে স্কুল কামাই করে ছাত্রীরা। অনেকেই শারীরিক সমস্যা এবং পেট ব্যথার কারণে স্কুলে আসতে চায় না। অনেকে আবার স্কুলে আসতে চায় না অপরিষ্কার শৌচাগার ব্যবহারের ভয় আর জলের অভাবে। আরও কারণগুলি হল ব্যবহৃত ন্যাপকিন ফেলার ডাস্টবিনের অভাব ফলে দীর্ঘক্ষণ একটা ন্যাপকিন পরেই থাকতে হয় যা অস্বাস্থ্যকর। অনেকে আবার এখনও কাপড় ব্যবহার করে। যা স্কুলে থাকাকালীন পরিষ্কার এবং বদল সম্ভব নয়। এছাড়াও হঠাৎ করে এই দিনগুলোয় কোনও ছাত্রী অসুস্থ বোধ করলে স্কুলে বিশ্রাম নেওয়ার মতো কোনও আলাদা ঘর বা পরিষেবাও রাজ্যের কোনও স্কুলেই প্রায় নেই বললেই চলে। ফলে, এই কারণগুলির জন্য মাসের মধ্যে তিন–চারদিন স্কুল কামাই হয়ে যায় বয়ঃসন্ধিকালীন স্কুল ছাত্রীদের। ছাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা নিয়েছে রাউতাড়ি হাই স্কুল। ঘরে একটি ক্যারাম বোর্ড, স্মার্ট টিভিও রয়েছে।
স্কুলটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। একাদশ–দ্বাদশে ছেলেমেয়ে একসঙ্গে পড়ে। হিউম্যানিটিজ পড়ানো হয়। সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ৫০০। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ২০০–র বেশি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার শারীরশিক্ষার শিক্ষক। তিনি জানান, শারীরশিক্ষার প্র্যাকটিক্যাল ক্লাসে ছাত্রীদের প্রায় কেউ আসে না দেখেই তিনি কারণ জানতে সবাইকে নিয়ে একদিন বসেন। সেখানেই ঋতুকালীন দিনগুলোর সমস্যার কথা উঠে আসে। তার পরই স্কুলের পক্ষ থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। প্রসেনজিৎবাবু বলেন, ‘গরমের জন্য স্কুল বন্ধ থাকলেও, শারীরশিক্ষার প্র্যাকটিক্যাল ক্লাস এখন চলছে। বৃহস্পতিবার মেয়েরা আসে। শুক্রবার ছেলেরা। এখন মেয়েরা সবাই আসে। মেয়েদের কাছ থেকে খুব ভাল সাড়া পাচ্ছি। আমার মনে হয়, প্রতিটি মেয়েদের স্কুল এবং যেখানে ছেলেমেয়ে একসঙ্গে পড়ে— সব স্কুলেই এই ধরনের বিশেষ ব্যবস্থা থাকা উচিত। আমি চাই, এই উদ্যোগ সব স্কুলই নিক। ছাত্রীরা ঋতুকালীন সময়ে স্কুলে আসতে চায় না। এর ফলে তারা স্কুলমুখী হবে। এতে সমাজ সচেতনতা বাড়বে। আশপাশের কয়েকটি স্কুলের পক্ষ থেকে আমাকে ফোন করেছিল। কী করে কী করতে হবে তা জানতে।’ গ্রাম সেবা প্রকল্পের আওতায় এটি তৈরি করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশনের সবুজ সঙ্ঘ। মোট খরচ পড়েছে ৫০ থেকে ৬০ হাজার। এই খরচের পুরোটা স্কুলের পক্ষে বহন করা সম্ভব ছিল না। তবে ঘর দিয়েছে স্কুল। প্রসেনজিৎবাবু জানান, ঘর তো স্কুলেই ছিল কিন্তু জানলা–দরজা ছিল না। সেই ঘর মেরামত করতে স্কুলের তহবিল থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এই সংস্থার পক্ষ থেকে মেয়েদের শৌচাগারও ঠিক করে দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার