বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ মে ২০২৪ ১৮ : ৩০Sumit Chakraborty
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম শঙ্কু হালদার(২৫)। অভিযোগ উঠেছে গত ১৫ তারিখ শঙ্কুর পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার খবর বহরমপুর থানাতে জানালেও বহরমপুর থানার শেষ প্রান্ত, কলাবেরিয়া চৌধুরীপাড়ার চর এলাকায় দেহটি উদ্ধারের পর পুলিশ শঙ্কুর পরিবারের সদস্যদেরকে খবর না দিয়ে দেহটিকে 'অজ্ঞাত পরিচয়' হিসেবে নথিভুক্ত করে ময়নাতদন্ত করে ফেলে। যদিও পরবর্তীকালে সংবাদমাধ্যমে শঙ্কুর ছবি দেখে পরিবারের সদস্যরা দেহটি সনাক্ত করে এবং বহরমপুর থানাতে গিয়ে উপস্থিত হয়।
মৃতের পরিবার সূত্রে খবর, গত ১৪ তারিখ রাতে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে বাড়িতে ঘুমিয়ে ছিল শঙ্কু । কিন্তু মাঝরাতে কখন সে বার হয়ে যায় পরিবারের সদস্যরা তা বুঝতে পারেনি। এরপর ১৫ তারিখ পরিবারের তরফ থেকে বহরমপুর থানাতে একটি নিখোঁজ ডাইরি করা হয়।
শঙ্কুর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে,তিন দিন আগে তাঁর দেহ উদ্ধার হলেও পুলিশ তাঁদেরকে কোনও খবর দেয়নি এবং দেহটিকে 'অজ্ঞাত পরিচয়' হিসেবে নথিভুক্ত করে ময়নাতদন্ত করে দিয়েছে।
বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই যুবকের সঙ্গে কান্দি-মহলন্দী এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ওই মহিলা শঙ্কুর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই কারণেই ওই যুবক মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে।
তবে পুলিশের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে শঙ্কুর নিখোঁজের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানান হলেও দেহ উদ্ধারের পর ঘটনাটি সময়মতো শঙ্কুর পরিবারকে জানানো হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার