রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Hooghly: ভোট গ্রহণের দায়িত্বে বিশেষ ভাবে সক্ষমরা, অভিনব উদ্যোগ হুগলি লোকসভায়

Kaushik Roy | ১০ মে ২০২৪ ০১ : ৫২Kaushik Roy
মিল্টন সেন: কোনও ক্ষেত্রেই আর পিছিয়ে নেই বিশেষভাবে সক্ষমরা। খেলাধুলা, আঁকা থেকে হাতের কাজ বা পড়াশুনো সর্বক্ষেত্রে তাঁদের সক্রিয় সফলতার নজির নজরে পড়েছে আগেই। এবার নির্বাচন প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণ আরও একটা নজির গড়ার লক্ষ্যে। হুগলিতে লোকসভা নির্বাচনে একটি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব পালন করবেন বিশেষভাবে সক্ষমরা। অভিনব এই উদ্যোগ নিয়েছে হুগলি জেলা প্রশাসন। রবিবার সকাল থেকেই ভোটকর্মীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। হুগলি লোকসভার অন্তর্গত ১৯০ চুঁচুড়া বিধানসভার ২১০ নম্বর বুথ। এই বুথের অবস্থান চুঁচুড়া থানার অন্তর্গত কেওটা সাহাগঞ্জের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে। এই প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে রয়েছে ২০৯ এবং ২১০ নম্বর বুথ। তারম ধ্যে ২১০ নম্বর বুথটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষমদের। এই বুথে মোট ভোটদাতার সংখ্যা ৯৫০ জন।



মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪৬৯ জন এবং মহিলা ভোটদাতা ৪৮০ জন। এই কেন্দ্রে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। সোমবার সকাল থেকেই তাঁদের ভোট গ্রহণ করবেন যারা, তাঁরা সকলেই বিশেষভাবে সক্ষম। বুথ পরিচালনার দায়িত্ব সামলাবেন মোট দশ জন। একজন অতিরিক্ত সেক্টর অফিসার দায়িত্বে থাকবেন। চার জন ভোট গ্রহণ করবেন, ৬ জনকে রিজার্ভ রাখা হবে বলে জানা গিয়েছে। মূলত প্রশাসনের তরফে বিশেষভাবে সক্ষম ভোটারদের উৎসাহ দিতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে এবং ভেতরের অংশ ভাল করে সাজানো হয়েছে। এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে যান হুগলির জেলা শাসক মুক্তা আর্য। বুথ ঘুরে দেখেন। জেলা প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশেই এই বিশেষ ভোটগ্রহণ কেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, বিশেষভাবে সক্ষমদের উৎসাহ দেওয়া। পাশাপাশি তাঁরা যে আর কোনও কাজেই পিছিয়ে নেই, সেই আস্থা সৃষ্টি করা।

ছবি: পার্থ রাহা

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া