শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: সুপারি বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

Pallabi Ghosh | ১৯ মে ২০২৪ ১৮ : ৫৮Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে সুপারি বাগানে মৃত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হল। গ্রামে হাতি ঢোকা রুখতে বে-আইনি ভাবে লাগানো বিপজ্জনক ২২০ ভোল্টের ইলেক্ট্রিকের তার থেকে শক লেগে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইসলামাবাদ গ্রামের বলুয়া ধুরায়। রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন। হাতির মৃত্যুর খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ সেখানে জমা হন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে, চাষের জমি পেরিয়ে একটি সুপারি ও কলা বাগানে ঢোকার সময়েই সেখানে হাতিটি মুখথুবড়ে পড়ে যায় এবং সেটির মৃত্যু হয়। সুপারি ও কলা বাগানটির চারপাশে জি.আই তারের বেড়া লাগানো ছিল। সকালে তাতে বিদ্যুতের সংযোগ না থাকলেও রাতে গ্রামে হাতি ঢোকা রুখতে এবং হাতির হানা থেকে ফসল বাঁচাতে ওই তারে বিপজ্জনকভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়ে থাকত বলে মনে করা হচ্ছে। ওই তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হতে পারে। এর আগে এই এলাকায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আরোও বেশ কয়েকটি হাতির মৃত্যু হয়েছিল। পাশাপাশি শনিবার রাতে ওই এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হয়েছিল। বাজ পড়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে কি না সে সম্ভাবনাও খতিয়ে দেখছেন বনকর্মীরা। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের রেঞ্জার শুভাশিস রায়, মাদারিহাট পঞ্চায়েত সমিতির সদস্য রসিদুল আলম, বন-ভূমি কর্মাধ্যক্ষ দীপ নারায়ন সিনহাও ঘটনাস্থলে আসেন। হাতির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাতির মৃত্যুর খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান ইলেকট্রিক শক খেয়েই হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে, তবে অন্যান্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া