মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: রাত বাড়লে বাড়ছে শব্দ, ভূতের আতঙ্ক পোলবায়

Pallabi Ghosh | ০৭ নভেম্বর ২০২৩ ১৭ : ৪৯Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: রাত ঘনালেই ভূতের তাণ্ডব। বিকট শব্দ। জেগে কাটছে রাতের পর রাত। আতঙ্কে ঘুম ছুটেছে পোলবার ভাটুয়া গ্রামের বাসিন্দাদের। সব দেখে শুনে, বিজ্ঞান মঞ্চের ধারণা কোনও ভূত নয়, ভয় দেখানোর অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ শব্দ করছেন। ঘটনাটি ঘটেছে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভাটুয়া গ্রামে। সন্ধের পর থেকে ঘন ঘন বিকট শব্দ। শোনা যাচ্ছে গ্রামের উত্তম বিশ্বাসের বাড়িতে। আর এই সমস্যা নাকি শুরু হয়েছে মহালয়ার পরদিন থেকে। শব্দ অনেকটা বড় ইট ফেলে দিলে বা কেউ ছুঁড়ে মারলে যেমন শব্দ হয় ঠিক তেমনই। সন্ধে পেরিয়ে রাত যত গভীর হয়, শব্দও বাড়তে থাকে। কোথা থেকে আসছে শব্দ, কে করছেন, তা খুঁজে দেখার চেষ্টা করেও কিছুই পাননি ওই বাড়ির লোকজন। প্রতিবেশীদের অনেকেই ওই শব্দ শুনেছেন। তাঁরাও চেষ্টা করে শব্দের উৎস খুঁজে পাননি। ধরে নিয়েছেন ভূত প্রেত হতে পারে। তাই চিন্তা আর আতঙ্কে দিন কাটছে পরিবারের। কথা বলেছেন একাধিক ওঝা গুণিনের সঙ্গে। তাতেও লাভ হয়নি। সম্প্রতি ব্যান্ডেল বাজারে ওই গ্রামের এক ব্যক্তির সঙ্গে দেখা হয় বঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহের। ঘটনার বিবরণ শুনে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা গত শুক্রবার ভাটুয়া গ্রামে যান। কথা বলেন উত্তম বিশ্বাসের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে। উত্তম ও তাঁর স্ত্রী পূর্নিমা জানান, দেওয়ালে জোরে ইট দিয়ে ঠুকলে যেমন শব্দ হয় তাঁর বাড়িতে হওয়া শব্দটা অনেকটা তেমনই। তবে সেই শব্দের রেশ অনেকক্ষণ থাকছে। তাঁরা ছাদে গিয়ে দেখেছেন, বাড়ির চারিদিকে ঘুরে কাউকে দেখতে পাননি। যত রাত হয় শব্দ বাড়ে। বাড়ির সকলে ভয়ে আছেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন, অশরীরী কিছু ওই বাড়িতে ভর করেছে। কিন্তু হঠাৎ ভূত কেন ওই বাড়িতে রাতে আসছে তা অবশ্য জানা নেই তাঁদের। সব দেখে শুনে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানান, ভূত প্রেত কিছুই না। অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ এমন করছেন। বিজ্ঞান মঞ্চ যাওয়ার পর বর্তমানে শব্দ কিছুটা কমেছে। তবে এখনও রাত গভীর হলেই হঠাৎ হঠাৎ শব্দে ঘুম ভাঙছে পরিবারের সদস্যদের। সন্দীপ বলেছেন, ওই বাড়ির মানুষ এবং গ্রামের প্রতিবেশী বাসিন্দাদের কুসংস্কার দূর করতে আবারও ভাটুয়া গ্রামে যাওয়া জরুরি। আবারও ওই বাড়িতে যাবে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা।
ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া