মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৮ মে ২০২৪ ১৯ : ৪০Rajat Bose
অভিযোগ সিজারের বাড়িতে বোমাবাজির পর তাঁর কিছু অনুগামী তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর লোকেদের লক্ষ্য করে বোমাবাজি করে। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ পুলিশের সামনেই বোমাবাজি করে তৃণমূলের দুই গোষ্ঠী। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির মাঝে পড়ে পুলিশের এক কনস্টেবলের পায়ে বোমার স্প্লিন্টার লাগে। যদিও সালার থানার এক আধিকারিকের দাবি ওই পুলিশকর্মী পড়ে গিয়ে অল্প আহত হন। প্রসঙ্গত, আজহারউদ্দিন সিজার জেলা সম্পাদক নির্বাচিত হওয়ার আগে ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পদে আসীন ছিলেন। ২০২২ সালে মুস্তাফিজুর রহমান ব্লক সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর দু’জনের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। অভিযোগ মুর্শিদাবাদে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই উজনিয়া গ্রামে সিজারের অনুগামীদের মুস্তাফিজুর রহমানের অনুগামীরা মারধর করছিল। শনিবার সকালে কিছু দুষ্কৃতী সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ এর পরে সিজারের অনুগামীরা ওই গ্রামের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনুগামীদের লক্ষ্য করে বোমাবাজি করে।
সিজার বলেন, ‘কয়েকদিন ধরেই গ্রামে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চলছে। এদিন সকালে আমার বাড়ি লক্ষ্য করে ছ’টি বোমা ছোড়া হয়েছে। কারা এই বোমাবাজির পেছনে জড়িত রয়েছে তা জানি। কিন্তু তৃণমূল জেলা সম্পাদক হিসেবে আমি চাই এলাকায় শান্তি বজায় থাকুক। তাই তাদের নাম বলছি না।’ ভরতপুর–২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমানের দাবি, ‘এলাকার সবাই জানে এ বছরের লোকসভা নির্বাচনে সিজার কংগ্রেসের হয়ে ভোট করেছেন। তার বাড়িতে এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের আনাগোনা। সিজারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অনেকদিন আগেই ছিন্ন হয়ে গেছে। আজকের বোমাবাজির ঘটনা পুলিশের সামনেই হয়েছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে সব কিছুই প্রকাশ্যে আসবে।’
যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আবার সিজারের পাশে দাঁড়িয়ে বলেন, ‘একুশের বিধানসভা নির্বাচনের আগে সিজার দলবিরোধী কাজ করলেও গত কয়েক বছর ধরে সে এলাকায় তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজ করেছে। এবছরও লোকসভা নির্বাচনে সে ইউসুফ পাঠানের হয়ে ভোট করেছে। আমার কাছে তথ্য রয়েছে ব্লক সভাপতি মুস্তাফিজুরের অনুগামীরাই কংগ্রেসের হয়ে এলাকায় ভোট করেছে। তবে আমি দু’পক্ষকেই বলব এলাকায় শান্তি বজায় রাখার জন্য।’
গোটা ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘মুর্শিদাবাদে লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলে হতাশা বাড়ছে। নেতারা পরাজয়ের ইঙ্গিত দেখতে পাচ্ছেন। তাই নিজেদের দলের মধ্যেই তারা প্রতিহিংসার রাজনীতি করছে। বোমাবাজির বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার