মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Weather: ‌সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা, গরম থেকে স্বস্তি মিলবে?‌

Rajat Bose | ১৭ মে ২০২৪ ১৬ : ৩০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অবধি আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। তবে গরমও বজায় থাকবে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় বঙ্গে। এদিকে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯.‌২ ডিগ্রি। 
উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। আর দুই দিনাজপুর ও মালদায় শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া