শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ABHISHEK: সন্দেশখালি নিয়ে সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে বিজেপি : অভিষেক

Sumit | ১৫ মে ২০২৪ ২২ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক :  হুগলির আরামবাগ থেকে ফের একবার বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন অভিষেক ফের একবার সন্দেশখালি প্রসঙ্গে সরব ছিলেন। তিনি বলেন, ‘মহিলাদের অপমান করেছে বিজেপি। সন্দেশখালি নিয়ে কী ভাবে বাংলার মান-সম্মান নষ্ট করেছে? বিজেপি নেতাই বলছে, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি, তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে।’
অভিষেক আরও বলেন, ‘সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন প্রতি বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তা হলে বিজেপির খরচ হবে ৪০ কোটি টাকা।’
বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে সাধারণ মানুষ তটস্থ হয়ে রয়েছেন তা নিয়ে অভিষেক বলেন, ‘তফসিলি জাতিদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। তার পর মধ্যপ্রদেশ, রাজস্থান। সব রাজ্যেই সরকারে বিজেপি।’
মূল্যবৃদ্ধি নিয়েও এদিন মোদি সরকারকে নিশানা করলেন অভিষেক। তাঁর কথায়, ‘২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন হাজার টাকা। পেট্রল-ডিজেল, তেল, ডিম, রসুন সব কিছুর দাম বেড়েছে।’
আরামবাগের সভা থেকে এদিন অভিষেক বলেন, ‘আগামী ২০ তারিখ দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথম বার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আর এই ২০ তারিখ আপনারা ভোট দিতে যাবেন। এটা কাকতালীয় নয়।’




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া