বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | HUMAYUN: ইউসুফকে হারাতে দলের মধ্যে থেকে অন্তর্ঘাত হয়েছে, বিস্ফোরক হুমায়ুন কবীর

Sumit | ১৫ মে ২০২৪ ২১ : ৫৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : বহরমপুরে লোকসভা ভোট শেষ হতেই মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ জেলাতে এসে তাঁকে আলাদা করে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য 'বিশেষ দায়িত্ব' দেওয়াতে 'গোঁসা' করে দলের একশ্রেণির নেতা ইউসুফ যাতে 'কম ভোট' পান তা নিশ্চিত করতে দলের মধ্য থেকে অন্তর্ঘাত করেছেন।
হুমায়ুনের অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্বের একাংশ অন্তর্ঘাত করায় লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের প্রত্যাশিত জয়ের মার্জিন অনেকটাই কমে যাবে। 
ইউসুফ পাঠানের নাম বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণার পর তিনি প্রথমে বিরোধিতা করেছিলেন তা স্বীকার করে নিয়ে হুমায়ুন বলেন," আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দেওয়ার পর আমি ইউসুফের হয়ে দিনরাত এক করে বহরমপুর লোকসভা কেন্দ্রে খেটেছি। ইউসুফ খুব ভাল ছেলে। সে রাজনীতির প্যাঁচ জানে না। বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী হরিহরপাড়া, বড়ঞা এবং বহরমপুরে একাধিকবার দলের শীর্ষ নেতাদের সামনে আমার প্রশংসা করেছে এবং ইউসুফকে জেতানোর জন্য আমাকে আলাদা করে 'বিশেষ দায়িত্ব; দিয়েছিলেন।"
দলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে হুমায়ূন বলেন," ইউসুফের জয় নিশ্চিত করার জন্য আমি বারবার অপূর্ব সরকারকে ভরতপুর -১ এবং ভরতপুর-২ ব্লকের জন্য একটি নির্বাচনী কমিটি তৈরি করে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু সেই কমিটিতে আমার অনুগামীদেরকে রাখতে হবে বলে অপূর্ব সরকার ইচ্ছাকৃতভাবে কোনও কমিটি তৈরি করেননি।"
তৃণমূল বিধায়ক হুমায়ুন বলেন ," জেলার সংখ্যালঘু মানুষেরা যাতে তৃণমূলের হাত না ছাড়েন সেই কারণে যোগী আদিত্যনাথ শক্তিপুরে এসে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করার পর আমি বিজেপিকে আক্রমণ করতে ছাড়িনি। কিন্তু জেলা সভাপতি অপূর্ব সরকার নিজেই হিন্দু ভোট ধরে রাখতে পারেননি। তাহলে কি কারণে তিনি নিজের পদ আঁকড়ে পড়ে রয়েছেন? "
হুমায়ুনের আরও অভিযোগ- আমাকে ছোট করার জন্যই ভরতপুরের মিটিং মিছিলে আমার ছবি না দিয়ে অপূর্ব সরকার সেখানে নিজের ছবি ব্যবহার করেছেন।
এত কিছু সত্বেও হুমায়ুন আজ ফের একবার দাবী করেছেন," আমাদের দলের প্রার্থী ইউসুফ পাঠানই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবে। আমি যা আশা করেছিলাম তার থেকে ইউসুফের জয়ের মার্জিন বেশ কিছুটা কমবে।"
তবে হুমায়ুনের এত অভিযোগ সত্ত্বেও তাঁর বিরুদ্ধে একটি শব্দ বলতেও রাজি হননি সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন,"আমি এই বিষয়ে কোনও মন্তব্যই করব না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া