মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: বিজেপি ছেড়ে তৃণমূ‌‌লে যোগদান এসসি মোর্চার জেলা সভাপতির

Rajat Bose | ১৫ মে ২০২৪ ১৯ : ৫৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জেলা এসসি মোর্চার সভাপতি তথা বিদায়ী বিজেপি সাংসদের সর্বক্ষণের সঙ্গী নীহার মণ্ডল। বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সভার শুরুতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন নীহার। তৃণমূলে যোগ দিয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হিটলার বলে কটাক্ষ করেন নীহার। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে তুললেন একাধিক মারাত্বক অভিযোগ। নীহার বলেন, গত ২০১৯ সালের নির্বাচনে সব সময় সাংসদ লকেট চ্যাটার্জির সঙ্গে ছিলেন। কিন্তু ওই দলে তিনি এবং তাঁর সঙ্গী এসসি কর্মীরা বারবার লাঞ্ছিত হয়েছেন। নীহার বলেন, ‘‌আমি ছিলাম এসসি মোর্চার জেলা সভাপতি। শুরু থেকেই বিজেপি করেছি। প্রথমে বিজেপির অঞ্চল সভাপতি। তাঁর পর মণ্ডল সভাপতি, আইটি ইনচার্জ, রাজ্যের সদস্য ছিলাম। অনেক পরিশ্রম করেছি। আমার মত অনেকেই পরিশ্রম করছেন। কেউ কোনও সম্মান পাননি। লকেট বাস্তবে হিটলার। কথায় কথায় কর্মীদের লাঞ্ছনা, অসন্মান করেন।’‌ নীহারের অভিযোগ, উটিতে রিসর্ট, উত্তরাখণ্ডে তিনটি হোটেল রয়েছে লকেটের। নীহারের অভিযোগ, ভোটের জন্য দলের দেওয়া টাকা লকেট কোনও কর্মীকে দেন না। লোকসভা ভোটের জন্য দলের তরফে ১৩ কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি নীহারের। এরপরই তাঁর অভিযোগ, হিসেব করে দেখুন প্রত্যেক বুথে কর্মীদের কাছে কত টাকা করে দেওয়ার কথা। কিন্তু কর্মীদের কোনও টাকা তিনি দেননি। তাঁর অভিযোগ, লকেট চ্যাটার্জি চন্দননগরের একটি গুণ্ডাকে দলে যোগদান করিয়েছে। তার মাধ্যমে একশো সশস্ত্র গুণ্ডাকে ভোটের আগে এই লোকসভা কেন্দ্রে ঢোকানো হয়েছে। নীহারের আবেদন, দয়া করে কেউ লকেট চ্যাটার্জিকে ভোট দেবেন না।

ছবি:‌ পার্থ রাহা





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া