মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Swasthya Sathi: ‌‌হতদরিদ্র টোটো চালকের জীবন দিল স্বাস্থ্যসাথী ‌

Rajat Bose | ১৫ মে ২০২৪ ১৭ : ৩২Rajat Bose
‌সাগরিকা দত্ত চৌধুরি:‌ ঝাঁ–‌চকচকে বড় বড় হাসপাতালগুলোকে ওঁরা এতদিন দূর থেকে দেখতেন। ভাবতেন, ওখানে ‘‌বড়লোক’‌দের চিকিৎসা হয়!‌ ছোট্ট একটা সরকারি কার্ড ওঁদের ভুল ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, এই কার্ডের দৌলতে ওরা ওই বড়লোকের হাসপাতালে চিকিৎসা করিয়ে ফিরতে পেরেছেন আপনজনের কাছে। সুস্থ হয়ে আসা হৃদ্‌যন্ত্রে হাত রেখে আজ তাই ওঁরা বলছেন, ‘আমরা মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। মমতা ব্যানার্জির সরকার আমাদের মতো নগন্যদেরও অনেক বড় করে দিয়েছেন।’‌ নিজেদের অভিজ্ঞতা বলতে গিয়ে চোখে জল পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছনো কমলেন্দু সরকার, ষাটোর্ধ্ব প্রবীণা অনিতা ঘোষের। দু’‌‌জনেরই হৃদ্‌যন্ত্রে গুরুতর সমস্যা ছিল। মৃত্যুকে কাছ থেকে দেখে ফেলেছিলেন। তখনই হৃদয় দিয়ে পাশে হাজির হয় ‘স্বাস্থ্যসাথী’‌। এই ছোট্ট সরকারি কার্ডটাই জীবনের স্পন্দন থামতে দেয়নি। সঙ্গে ‘‌বড়লোকের হাসপাতালে’‌ পঁাচতারা পরিষেবাও পেয়েছেন।
বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষপল্লীর বাসিন্দা কমলেন্দু সরকার। হতদরিদ্র টোটোচালক। ভেবেছিলেন, বঁাচার জন্য ঘাম রক্ত ঝরাতে ঝরাতেই জীবনটা একসময় থেমে যাবে। হৃদ্‌যন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ। কিন্তু নিভে যাওয়ার আগে জীবনের প্রদীপটা দপ্‌ করে জ্বলে উঠল এই ‘‌স্বাস্থ্যসাথী’‌র কল্যাণে। কমলেন্দুর কথায়, ‘‌স্বাস্থ্যসাথী না থাকলে বঁাচা মুশকিল ছিল।’‌
সাড়ে তিন লক্ষ টাকার চিকিৎসা পেয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন ৪৯ বছরের কমলেন্দু। পেশায় টোটোচালক হলেও, নিজের টোটো নেই। অন্যের টোটো চালিয়ে দৈনিক উপার্জনের থেকে ৩০০ টাকা মালিককে দিয়ে যা বাড়তি থাকে, তাই দিয়েই কোনওরকমে সংসার চলে। সংসারে বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে। মাস দুয়েক আগে মুকুন্দপুর আমরি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের বাইপাস সার্জারির পর, ১০ দিনের মধ্যে বাড়ি ফেরেন। তারপর আচমকা শ্বাসকষ্ট শুরু হয়। বুকে জল জমে যায়। সেই সময় তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে ভর্তি করানো হয়। ২১ দিন আইসিইউ–তে ছিলেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দিন কুড়ি হল বাড়িতে এসেছেন। একটা টাকাও খরচ হয়নি তাঁর, স্বাস্থ্যসাথীর দৌলতে।
কমলেন্দুর স্ত্রী টুম্পা বললেন, ‘‌এর আগে স্বাস্থ্যসাথী কার্ডে বনগাঁর এক নার্সিংহোমে ৭০ বছরের শাশুড়ির চোখের অস্ত্রোপচার করানো হয়েছে। এখনও পর্যন্ত তিনবার কার্ডের মাধ্যমে উপকৃত হয়েছি। আমার নামেই কার্ড। আমাদের পরিবার অনেকটাই সুরক্ষিত। এত বড় রোগের এরকম বড় হাসপাতালে চিকিৎসা করানো স্বপ্নেরও বাইরে।’‌
একইভাবে বনগাঁ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের শক্তিগড় দু’‌নম্বর গেটের বাসিন্দা অনিতা ঘোষও স্বাস্থ্যসাথীর সৌজন্যে স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। বছরখানেক আগে গুরুতর অসুস্থ হন। হৃদ্‌যন্ত্র ৯৫.‌২ শতাংশ ব্লকেজ। ৬০ বছরের ওই প্রবীণার তখন স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। হাজির হন পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তঁারই উদ্যোগে রাতারাতি স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়। ১ লক্ষ ১০ হাজার ৮৩৪ টাকার চিকিৎসা হয় স্বাস্থ্যসাথীর মাধ্যমে। মেডিকা হাসপাতালে। অস্ত্রোপচার হয় তাঁর। বলতে গিয়ে চোখে জল প্রবীণার। ‘‌কীভাবে চিকিৎসা করাব, তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। স্বাস্থ্যসাথী কার্ড সব মুশকিল আসান করে দিল।’‌  
২২ এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায় এবং টুম্পা রায় জানান, ‘‌আমাদের এলাকায় ৯৭ শতাংশেরই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। অনেক মানুষই উপকৃত হচ্ছেন। আর কারও কোনও সমস্যা হলে পুরপ্রধান নিজের উদ্যোগে সমাধানের চেষ্টা করেন।’‌ ২২ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা ১০ হাজার ৭০০। ভোটার ৭ হাজারের ওপর। ১২ নম্বর ওয়ার্ডে ৫,২০০ ভোটার। প্রায় সকলেই স্বাস্থ্যসাথী উপভোক্তা। এলাকাবাসীই বলছেন, ‘‌স্বাস্থ্যসাথী আছে, তাই স্বাস্থ্য ভাল আছে।’‌‌‌‌‌‌‌










নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া