বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Loksabha Elections: খেলার ময়দান থেকে রাজনীতির ময়দান, চমকে দিচ্ছে রবিনের কাঁচি

Tirthankar Das | ১৫ মে ২০২৪ ১৬ : ৩৩Tirthankar

তীর্থঙ্কর দাস: দেশজুড়ে চলছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। নির্বাচনী প্রচারে নেতা নেত্রীদের সঙ্গে দেখা যায় রাজনৈতিক দলের কর্মী সর্মথকদেরও। আর নিজেদের দলকে সমর্থন করতে অনেক সময়ই অভিনবত্বের আশ্রয় নেন তাঁরা। কারোর গায়ে থাকে দলের প্রতীকের ট্যাটু, কেউ আবার খালি গায়ে দলের পতাকার রঙ মেখে আসেন। এই ভোটের বাজারে রাজনীতির ময়দান কাঁপাচ্ছে হাওড়ার রবিন দাসের কাঁচি। সুকুমার রায় লিখেছিলেন, ‘গোঁফের আমি, গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা’। গোঁফ দিয়ে চেনা গেলে চুল দিয়ে কেন নয়? চুলের ছাঁটে নানারকম শিল্প সৃষ্টি করে চলেছেন হাওড়ার স্টার সেলুনের মালিক রবিন দাস। কখনও মেসি বা রোনাল্ডো, আবার কখনও সৌরভ বা ধোনি, সময়ে সময়ে বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি চুলের ছাঁটে ফুটিয়ে তুলেছেন রবিন। ২০০৩ সাল থেকে হাতের কাঁচি আর ক্ষুরের কৌশলে এইভাবে খেলার ময়দান কাঁপাচ্ছিলেন তিনি। আর এবার রবিনের হাতের কৌশল দেখা গেল ভোটের ময়দানে। কাঁচি আর ক্ষুর ব্যবহার করে রাজনৈতিক দলগুলির সমর্থকদের মাথায় প্রতীক ফুটিয়ে তুলছেন রবিন। রবীন জানান, ‘৩০ মিনিট থেকে ৪৫ মিনিট লাগে এরকম চুল কাটতে’। তিনি আরও বলেন, ‘আমি শিল্পী হিসেবে সব রাজনৈতিক দলের সমর্থকের চুল তাদের পছন্দমত করেই কেটে দিই’। কোনও চাহিদা নেই রবিনের, যে যত পারিশ্রমিক দেয় তাই তিনি নেন হাসিমুখে। ঠিক কী ভাবে কাটতে হয়, প্রশ্ন করলে তিনি জানান, আগে চুল ভিজিয়ে নিতে হয়। তারপর কাঁচি আর ক্ষুরের সাহায্যে কেটে নিয়ে রং করতে হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভক্ত রবিন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের জন্য একটি থিম সংও লিখেছেন তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া