শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: বন দপ্তরের আপত্তি, বন্য জন্তুদের করিডোরে রেলের বাঁধ নির্মাণের কাজ বন্ধ

Pallabi Ghosh | ১৪ মে ২০২৪ ০০ : ১৬Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার মোরাঘাট সংলগ্ন এলাকায় হাতি সহ বন্য জন্তুদের যাতায়াতে করিডোরে বাঁধ ও খালের পাড় সংস্কারের কাজ বন্ধ রইল। এই এলাকায় হাতিনালার পাড় বোল্ডার দিয়ে বাঁধাই করার পাশাপাশি রেল লাইনের ধারে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছিল রেল ও সেচ দপ্তর। হাতির দলের যাতায়াতের জন্য ১:১২ ঢালের নির্মাণ অন্ততপক্ষে প্রয়োজন। অর্থাৎ ১ মিটার উচ্চতায় উঠতে ১২ মিটার পথ পেরতে হবে। মৃদু ঢালের এই পথ হাতির ছোট বাচ্চাদের জন্যও অনুকূল। তবে এখন ১:৩ অনুপাতের ঢালের নির্মাণ করা হচ্ছিল। খাড়া ঢালের এই নির্মাণ পেরিয়ে বন্য জন্তুরা কোনওমতেই যাতায়াত করতে পারত না। বিষয়টি নজরে আসতেই বনদপ্তরের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এর পরই মোরাঘাট মোড় থেকে বিন্নাগুড়ি পর্যন্ত সমস্ত নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্যা সমাধানে একাধিক দপ্তরেরের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে রেল দপ্তর, সেচ দপ্তর, বনদপ্তর, ব্লক প্রশাসনের আধিকারিকেরা আবারও ঘটনাস্থলে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন। বন্য জন্তুদের স্বাভাবিক যাতায়াত বজায় রাখতে 'ওভার পাস' নির্মাণের মতো বিকল্প পরিকল্পনা পাশাপাশি আপাতত নমুনা হিসেবে অল্প জায়গায় দুই ধরনের নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে। এর পরই বন্যজন্তুদের পক্ষে এই নির্মাণ পেরিয়ে যাতায়াত করা সম্ভব কি না তা নিশ্চিত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে বানারহাট ও বিন্নাগুড়ির মাঝে মোরাঘাট চৌপথি ও কার্তিক ওঁরাও হিন্দি কলেজ সংলগ্ন এলাকায় রয়েছে হাতিদের স্বাভাবিক করিডোর। অসম থেকে নেপালের মাঝে হাতিদের যাতায়াতের করিডোরে এই এলাকাটি অবস্থিত। রেতির জঙ্গল থেকে বেড়িয়ে কারবালা, বানারহাট চা বাগান পেরিয়ে এই পথ ধরেই হাতির দল হলদিবাড়ি ও মোরাঘাট চা বাগান হয়ে মোরাঘাট জঙ্গল ও সেখান থেকে গরুমারা হয়ে যাতায়াত করে। এই করিডোরে হাতির দলকে বেশ কিছু বাঁধা ও প্রতিকূলতা পেরতে হল। কয়েকশো মিটার চওড়া এই এলাকায় গভীর উমেশ খাল (হাতি নালা), শিলিগুড়ি থেকে অসম পর্যন্ত বিস্তৃত বিভিন্ন কোম্পানির তেলের পাইপলাইন, সমতল থেকে অনেকটা উঁচু দিয়ে যাওয়া রেল পথ ও জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক রয়েছে। এতোগুলি বাঁধা পেরোনোর কারণে এই এলাকায় হাতির দলের গতি অনেকটাই কমে যায়। এই এলাকায় রেলের ধাক্কায় বিভিন্ন সময় প্রচুর হাতির মৃত্যুর ঘটনা ঘটেছিল। হাতিনালার বন্যা থেকে রেল পথকে বাঁচাতে রেলের পক্ষ থেকে রেললাইনের পাশে উঁচু প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। পাশাপাশি হাতিনালার পাড় ও বোল্ডার দিয়ে বাঁধাই করার কাজ শুরু করেছিল সেচ দপ্তর। বিষয়টি নজরে আসতেই বনদপ্তরের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এর পরই এই এলাকার সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আবারও এই এলাকা পরিদর্শন করলেন। ঘটনাস্থলে আসেন মোরাঘাট রেঞ্জের দায়িত্বে থাকা এ.সি.এফ সঞ্চিতা শর্মা, সেচ দপ্তরের বানারহাট সাব-ডিভিশন এর এস.ডি.ও গৌরব ভৌমিক সহ রেল দপ্তর ও ব্লক প্রশাসনের অধিকারিকেরা।
মোরাঘাট রেঞ্জের এসিএফ সঞ্চিতা শর্মা বলেন সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই এলাকায় কয়েকটি ওভারপাস নির্মাণের প্রস্তাব দেওয়া হবে। ১:১২ ঢাল বিশিষ্ট নির্মাণ করার মতোও জায়গা এই এলাকায় নেই। তাই এখন দুই-তিন ধরনের ঢাল ও ধাপ বিশিষ্ট বাঁধ এর স্যাম্পল নির্মাণ করা হবে। হাতি সহজে তা পেরতে পারছে কি না দেখার পরই সমস্ত দপ্তর মিলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। আপাতত এই এলাকায় সমস্ত নির্মাণ বন্ধই রইবে বলে তিনি জানান।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া