বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মে ২০২৪ ১৮ : ০৬Rajat Bose
নম্রতার বাড়ি হুগলির হরিপালে। মাধ্যমিক পর্যন্ত উত্তরপাড়া লুই ব্রেল মেমোরিয়াল হাইস্কুলে পড়াশোনা। উচ্চমাধ্যমিক দিয়েছিল উত্তরপাড়া মাখলা হাইস্কুল থেকে। বাবা মনসারাম ঘোষ জানালেন, ব্রেইল পদ্ধতি আর অডিও শুনে পড়াশোনা করেছে নম্রতা। সার্বিক গ্রেড ‘এ+’। মিউজিকে পেয়েছে সর্বোচ্চ গ্রেড ‘ও’। ছোট থেকেই গান শেখে নম্রতা। ওর কাছে পড়াশোনার বাইরের জগৎই হল গান। ভবিষ্যতে সঙ্গীত নিয়েই পড়াশোনা করতে চায় সে। সঙ্গীত নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হতে চায়। মেয়ের চোখের দৃষ্টি ফেরাতে ছোটবেলায় অনেক চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু কিছুতেই কিছু হয়নি বলে জানান মনসারামবাবু। বলেন, আমি মিলিটারিতে চাকরি করতাম। এখন অবসর নিয়েছি। মেয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, চোখের অন্ধকার যাতে ওর জীবনে প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায় সেই চেষ্টাই করছি। ছোট নম্রতা মা নমিতাদেবীর সঙ্গে হরিপাল থেকে রোজ ঘণ্টা দেড়েকের ট্রেন জার্নি করে উত্তরপাড়ার স্কুলে আসত। স্কুলেই থাকতেন নমিতাদেবী। একেবারে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতেন। মনসারামবাবুর কথায়, ওর সঙ্গে এই লড়াইটা আমরাও প্রতিনিয়ত লড়ছি। কিছুটা পথ এসেছি, এখনও অনেকটাই চলা বাকি।
শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে অরিত্রর আরও একটি দুর্লঙ্ঘ বাধা হল আর্থিক অনটন। বাবা প্রশান্ত বাগ একটি ছোট প্লাস্টিকের কারখানায় সামান্য শ্রমিক। করোনাকালের আর্থিক ক্ষত এখনও সংসারের গায়ে। মা কাবেরী বাগ ছেলের দেখাশোনা করে অন্য কিছু আর করে উঠতে পারেন না। কিন্তু এসব কিছুই দমিয়ে রাখতে পারেনি অরিত্রকে। দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছে অরিত্র। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না, চলতে হয় হামাগুড়ি দিয়ে। কাবেরীদেবীই কোলে করে ছেলেকে স্কুলে নিয়ে আসতেন। ছেলের সঙ্গে সারা দিন থেকে ক্লাস শেষে ওকে নিয়ে বাড়ি ফিরতেন। স্কুলের পক্ষ থেকে সব রকম সাহায্যই করা হত। মাধ্যমিকে ৫৪ শতাংশ নম্বর পাওয়ার পর প্রধান শিক্ষক নানারকম অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আর্থিক কারণে পড়াশোনা বন্ধ না হয় বলে জানালেন কাবেরীদেবী। আর প্রধান শিক্ষক অসীমকুমার নন্দ বলেন, ‘আমরা শিক্ষকেরা হলাম ফ্যাসিলিটেটর, সাহায্যকারী। অরিত্র তার নিজের মেধা ও পরিশ্রমে আজ এই সাফল্য পেয়েছে। স্কুলের প্রথম হওয়া ছাত্রের থেকে অরিত্রর এই সাফল্য কোনও অংশে কম নয়। অরিত্রর ক্ষেত্রে লড়াইটা অনেক বেশি কঠিন। আমি চাইব এইভাবেই সকল বাধা কাটিয়ে ও জীবনের লড়াইকে জয় করুক। আমরা ওর পাশে আছি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার