মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ মে ২০২৪ ২১ : ০৮Sumit Chakraborty
পুলিশ সূত্রে খবর, ১৪ এপ্রিল জনৈক সৌমেন চৌধুরী নামে এক ব্যক্তির ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এক নাবালক একটি মুরগির বাচ্চাকে ধরে জীবন্ত অবস্থায় তাঁকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।
সমাজ মাধ্যমে ওই নৃশংস ভিডিও দেখার পর শোরগোল পড়ে যায় জাতীয় স্তরে। ভিডিওতে দেখতে পাওয়া যাওয়া নাবালকের গ্রেফতারির দাবি জানিয়ে সম্প্রতি দিল্লি এবং মুম্বইতে আন্দোলনে শরিক হয়েছিলেন প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকশো সদস্য ।
পুলিশ সূত্রে খবর, এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থা তরফ থেকে খোঁজ শুরু হয় কোথা থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং এই ভিডিও কারা তৈরি করেছে সেই বিষয়ে যাবতীয় তথ্য জানার।
পুলিশ সূত্রে খবর, প্রায় ১ মাস ধরে সন্ধান চালানোর পর ওই সংস্থার সদস্যরা জানতে পারেন ভিডিওটি তৈরি এবং পোস্ট দুটোই করা হয়েছিল মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন,"শনিবার "পেটা ইন্ডিয়া"-র এক কর্মী এই ধরনের নৃশংস ভিডিও তৈরি এবং তা পোস্ট করার জন্য সুতি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করার ৪ ঘন্টার মধ্যে পুলিশ জানতে পারে গোটা ভিডিওটি আমজাদ আলি নামে এক বছর পয়ত্রিশের যুবকের নির্দেশে মহিষাইল গ্রামের আরও ২ নাবালক তৈরি করেছিল।"
সুতি থানার পুলিশ এই যুবকদের ডিজিটাল আইডি ট্র্যাক করে শনিবার রাতে মহিষাইল গ্রামে অভিযান চালায়। আমজাদকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই নাবালককে আটক করেছে পুলিশ ।
ধৃতদের বিরুদ্ধে আইটি আইন এবং আরও একাধিক ধারাতে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার আমজাদকে আদালতে পেশ করা হয়েছে। আটক দুই নাবালককে বহরমপুর জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার