মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | DEATH: মুর্শিদাবাদে প্রেমিকের হাতে খুন প্রথম বর্ষের ছাত্রী

Sumit | ১১ মে ২০২৪ ২০ : ৩০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চার বছরের প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করাতে প্রেমিকের হাতে খুন হলেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদে দৌলতাবাদ থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম সাবিনা খাতুন (১৯)। বাড়ি দৌলতাবাদ থানার মির্জাপুর গ্রামে। উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করার পর শুক্রবারই সাবিনা লালবাগের একটি কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিল।
এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে দৌলতাবাদ থানার পুলিশ মানোয়ার হোসেন নামে সাবিনার প্রেমিককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের বাড়ি দৌলতাবাদ থানার হাজিপাড়া গ্রামে। ওই যুবকও পড়াশোনা করত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, সাবিনার সাথে প্রায় দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মানোয়ারের। সম্প্রতি সাবিনা ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। নতুন এই সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই সাবিনা এবং মানোয়ারের মধ্যে বিবাদ চলছিল।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সাবিনাকে ফোন করে মানোয়ার দৌলতাবাদ এসআই অফিসের কাছে ক্লাব মাঠে দেখা করতে বলে। শনিবার সকালে এগারোটা নাগাদ সাবিনা যখন তার সঙ্গে দেখা করতে যায় সেই সময় সাবিনা, মানোয়ারকে জানিয়ে দেয় দুই পরিবারের সদস্যরা তাঁদের প্রেমের সম্পর্ক মেনে নিতে রাজি হচ্ছে না। সেই কারণেই সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়।
পুলিশ সূত্রের খবর, সাবিনার মুখ থেকে এই কথা শোনার পরই তার উপর চড়াও হয় মানোয়ার হোসেন। সাবিনার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে থেকেই ওই যুবক নিজের কোমরে একটি ধারালো ছুরি লুকিয়ে রেখেছিল। সাবিনা প্রেমের সম্পর্ক ভাঙার কথা বলার পরই ওই যুবক তাঁর তলপেটের পিছনের অংশে চাকু ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় সাবিনা পড়ে গেলে মানোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরই সাবিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ছাত্রীর ভাই সেলিম রেজা বলেন ,"আমাদের পরিবারের তরফে দু"জনের সম্পর্ক মেনে নেওয়া হয়েছিল। কিন্তু মনোয়ারের পরিবারের সদস্যরা এই সম্পর্ক মানতে পারেনি। সেই কারণে সাবিনা এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল। "
দৌলতাবাদ থানার এক আধিকারিক বলেন, খুনের ঘটনার আধ ঘন্টার মধ্যেই আমরা অভিযুক্ত মানোয়ার হোসেনকে গ্রেফতার করেছি। উদ্ধার হয়েছে খুনের জন্য ব্যবহৃত ধারালো ছুরিটি। পরিবারের তরফ থেকে ধৃত যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া