মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ‌শ্রীরামপুর মাহেশে সাড়ম্বরে পালিত চন্দন যাত্রা উৎসব

Rajat Bose | ১০ মে ২০২৪ ২১ : ১৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি: শুভ অক্ষয় তৃতীয়ায় শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের ৬২৮ তম চন্দন যাত্রা উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই মাহেশের জগন্নাথ মন্দির চত্ত্বরে উপচে পড়ে পূণ্যার্থীদের ভিড়। মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ৬২৮ বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে মন্দির চত্ত্বর ছিল মুখরিত। ভোর চারটে নাগাদ হয় মঙ্গল আরতি। তার পর শুরু হয় জগন্নাথ দেবের বিশেষ পূজা পাঠ। সকাল থেকেই দেখা যায় হাজার হাজার মহিলারা মন্দির চত্ত্বরে এসে গামলা গামলা চন্দন বাটছেন। বেলা দশটার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব। এই প্রসঙ্গে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, ‘‌প্রচন্ড গরমে সকলের যেমন মাথায় ব্যথা হয়। ঠিক তেমনই মানব রূপী ভগবান মহাপ্রভুরও এই সময়ে মাথার যন্ত্রণা হয়। গরমে মাথা ধরে জগন্নাথ দেবের। হাজার হাজার বছর আগে এমনই এক বৈশাখ মাসে, রাজা ইন্দ্রঘনকে প্রভু জগন্নাথ দেব আদেশ করেন। বলেন, তাঁর শরীর খারাপ হয়েছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। তাঁর মাথায় চন্দন প্রলেপ দেবার বন্দোবস্ত করতে বলেন। রাজা ইন্দ্রঘন মহাপ্রভুর আদেশ মত মাথায় চন্দন প্রলেপ করেন। সেই সময় কাল থেকে নিরীচ্ছিন্নভাবে এই উৎসব পালিত হয়ে আসছে।’‌ পিয়াল আরও জানিয়েছেন, এই দিন মাহেশের প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাথায় চন্দন প্রলেপ দেওয়া হয়। যাতে তাঁদের শিরঃপীড়া দূর হয়। এই চন্দন উৎসব টানা ৪২ দিন চলবে। প্রভুর মাথায় এই চন্দন লেপন চালিয়ে গিয়ে ৪৩ দিনের মাথায় অনুষ্ঠিত হবে মাহেশের মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা উৎসব। সেই স্নানযাত্রা উৎসবকে ঘিরেও মা জগন্নাথ মন্দির সংলগ্ন স্নানপিঁড়ির ঘাটে হাজার হাজার ভক্ত প্রাণ মানুষের ভিড় উপচে পড়ে। 

ছবি:‌ পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া