শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৯ মে ২০২৪ ০০ : ৩০Riya Patra
আইপিএলের ব্যস্ত "কমেন্ট্রি সিডিউল" থেকে কয়েক ঘণ্টার ছুটি নিয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ হেলিকপ্টারে বহরমপুরে এসে পৌঁছান ইরফান।দীর্ঘদিনবাদে দুই ভায়ের দেখা হওয়ার পর একে অপরকে হেলিপ্যাডেই জড়িয়ে ধরেন। নিজেদের মধ্যে কিছুক্ষন কথা বলে একটি হোটেলে পৌঁছে যান। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সোজা পৌঁছে যান বেলডাঙা থানার বড়ুয়া মোড়ে। সেখান থেকে কাজীশাহ পর্যন্ত একটি "রোড শো"তে অংশগ্রহণ করেন ইরফান-ইউসুফ। পাঠান ভাইদের "রোড শো"তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ,তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ জেলার সমস্ত শীর্ষ তৃণমূল নেতা।
বহরমপুরে পৌঁছে ইরফান বলেন,"আমার ভাই খুব সৎ এবং কঠোর পরিশ্রমী। আপনারা সকলে ওঁকে যেমন দেখতে পাচ্ছেন, তেমনিই মানুষ। আমি বিশ্বাস করি আমার ভাই জিতলে বহরমপুরের মানুষ অবশ্যই পরিষেবা পাবে।"
একসময় ভারতীয় দলের নিজের "টিম মেট" তথা নিজের বড় ভাই ইউসুফ সম্পর্কে বলতে গিয়ে ইরফান বলেন,"বেশ কয়েক সপ্তাহ হল আপনারা এখানে আমার ভাইকে দেখতে পাচ্ছেন। তাঁর কথা শুনছেন। ভাইও আপনাদের কথা এবং সমস্যা শুনছেন। ও জিতলে এখানকার লোকেদের জন্য অবশ্যই কাজ করবে।" আজকের "রোড শো"তে পাঠান ভাইদের একসঙ্গে দেখার জন্য রাস্তার দু"ধারে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। সকলকে অকাতরে নিজেদের সই বিলোন পাঠান ভাইরা।
ইরফান বলেন, " আমি বা আমার ভাই কেউই রাজনীতি থেকে উঠে আসিনি। শরীরে আঘাত থাকা সত্ত্বেও আমরা পুরো "জান" দিয়ে দেশের জন্য লড়েছি। আমার ভাই আমার থেকেও অনেক কষ্টের দিন দেখেছে। তাই আমাদের মত লোকেরা যত রাজনীতিতে আসবে তাদের "মাইন্ড সেট" আলাদা হবে।" বহরমপুর লোকসভা কেন্দ্রে পাঁচবারের জয়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে ভাই ইউসুফের লড়াই কতটা কঠিন তা জানতে চাইলে ইরফান বলেন," খেলবে সবাই। কিন্তু জিতবে একজনই ,সে আমার ভাই ইউসুফ পাঠান। আমার ভাই বিশ্বকাপ জিতেছে।আমি আশা করি লোকসভা নির্বাচনেও জিতবে। "
এনআরসি-সিএএ নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্ন এড়িয়ে গিয়ে ইরফান বলেন,"ইউসুফ আমার বড় ভাই ।ও জিতলে এখানে তো আসবেই, আমিও আসবো, কথা দিলাম।"
সাংবাদিকদের ইরফান বলেন,"গত ৫০ দিনে হয়তো আমার ভাইয়ের সাঙ্গে ২-৩ বার কথা হয়েছে। কিন্তু যখনই কথা হয়েছে ও এখানকার মানুষের ভালোবাসার কথা বলেছে। আমার ভাইয়ের উপরে এখানকার মানুষের ভালবাসার বোঝা রয়েছে। আমি আশা রাখি ও সেই ভালোবাসার মর্যাদা দিতে পারবে। "
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ