মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ভোট পরবর্তী হিংসাতে রক্তাক্ত মুর্শিদাবাদ, আহত কমপক্ষে ১০

Pallabi Ghosh | ০৮ মে ২০২৪ ২০ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় রক্তাক্ত হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার রানিতলা এবং ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সিপিআইএম-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, "গতকাল মুর্শিদাবাদ জেলাতে মোটামুটি শান্তিপূর্ণ এবং রক্তপাতবিহীনভাবেই নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলের পরাজয় নিশ্চিত জানার পরেই বুধবার সকাল থেকে তারা মারমুখি হয়ে উঠেছে।"
তিনি বলেন, "রানিতলা থানার হোসনাবাদ এলাকায় গতকালকে রাজীব শেখ এবং তার পরিবারের সদস্যরা বামেদের হয়ে ভোট করেছিল এবং নির্বাচনী কাজকর্ম পরিচালনা করেছিল। সেই আক্রোশ থেকে বুধবার সকালে ওই এলাকার তৃণমূল নেতা আসগর শেখ, আপেল শেখ, কামিরুল শেখের নেতৃত্বে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আজ রাজীবের বাড়িতে ছররা গুলি চালায়। এই ঘটনায় রাজীব শেখ ছাড়াও তার পরিবারের তিন নাবালক সদস্যের গায়ে ছররা গুলির আঘাত লাগে।"
জামির আরও বলেন, "রক্তাক্ত অবস্থায় রাজীব পড়ে গেলে ওই গ্রামেরই বাসিন্দা মহিম শেখ এবং আরও একজন ব্যক্তি তাদেরকে উদ্ধার করতে যান। সেই সময় তৃণমূল দুষ্কৃতীরা ওই দুই ব্যক্তিকে মারধর করে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। তারাও বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিয়েছে এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না।"য়
জামির জানান, "গতকালকে ইসলামপুর থানার মুক্তারপুর গ্রামে বামেদের হয়ে ভোট করার জন্য তনুজা বিবি নামে এক মহিলাকে আজ সকালে হাঁসুয়া দিয়ে মারধর করা হয়েছে। তনুজা বিবিও বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"
অন্যদিকে মঙ্গলবার ভোট শেষের পর রানিতলা থানার ডিহিপাড়া গ্রামে বাবলু শেখ নামে এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো বাম-কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার রাত ১১টার পর বাবলু-র বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে সফি শেখ এবং আরজান শেখ নামে পরিবারের আরও দুই সদস্য। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
যদিও রানিতলার গুলি চালানোর ঘটনার সাথে রাজনীতির কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন ভগবানগোলা -২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রউফ। তিনি বলেন, "ওই এলাকায় একটি নর্দমা তৈরি করা নিয়ে আজ সকালে দুটি পরিবারের মধ্যে গন্ডগোল হয়েছে। সেই সময় এক পক্ষ গুলি চালিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনার সাথে রাজনীতির কোনও যোগাযোগ নেই।"
জেলা পুলিশের এক শীর্ষ কর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, রানিতলা থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া