শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | EXCLUSIVE: বিচ্ছিন্নতাবাদী হাওয়া স্তিমিত, তাই এবার বিজেপি ফিরবে না

Sumit | ০৫ মে ২০২৪ ১৯ : ৪৩Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য
তিনবারের সাংসদ, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা.কাকলি ঘোষ দস্তিদার। বারাসত লোকসভা কেন্দ্র থেকে এবারের ভোটেও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এলাকায় বিজেপির উত্থান থেকে ভবিষ্যতের পরিকল্পনা। কী জানালেন কাকলি?

* ২০১৪ সালে বারাসত লোকসভা কেন্দ্রে ফলাফলের ভিত্তিতে বিজেপি তৃতীয় স্থানে ছিল। ২০১৯-এ দ্বিতীয় স্থানে উঠে এল। এটা কি বিজেপির উত্থান না তৃণমূলের ব্যর্থতা?
কাকলি: ভুয়ো সংবাদ এবং ধর্মান্ধতা মানুষকে প্রকৃত অর্থে অন্ধ করে দিয়েছে। ভারতের সব জায়গাতেই এই ঘটনা ঘটছে। না হলে এই ধরনের একটি বিভেদকামী বা বিচ্ছিন্নতাবাদী শক্তি দেশে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসে না। ভারতের সংহতি, সংবিধানের ধারা লঙ্ঘন করে যারা চলছে তারা দ্বিতীয়বার আসতে পারে না। যে হাওয়ায় ভর করে তারা দ্বিতীয়বার এসেছে, সেই একই হাওয়ায় ভর করে তারা এখানেও এসেছিল। কিন্তু এবারে সেটা স্তিমিত।

* এই কেন্দ্রে মধ্যমগ্রাম, দেগঙ্গা-সহ আরও কয়েকটি জায়গায় আইএসএফ গত পঞ্চায়েত ভোটে উঠে এসেছে। লোকসভা নির্বাচনে তারা প্রার্থীও দিয়েছে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে তারা জায়গা করে নিয়েছে সেই একইভাবে কি লোকসভা নির্বাচনেও তারা ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে?
কাকলি: পঞ্চায়েত নির্বাচনে ওগুলো হয়। ব্যক্তি স্বার্থ এবং পঞ্চায়েতের ইস্যুগুলি সেখানে কাজ করে। ধরুন একটা বুথে হাজার মানুষ এবং ২০০-২৫০ বাড়ি। তাঁদের ব্যক্তি স্বার্থ। সেখানে থাকতে পারে কারুর হিংসা বা রাগ। আর সংসদীয় রাজনীতিটা হয় অনেক বড় আকারে। ইস্যুগুলো থাকে অনেক বড়। সেখানে একজন সদস্য তো সেই কাজগুলো করতে পারবেন না। বা কোনও একটা কাজ যেটা রাজ্য সরকারকে দিয়ে করিয়ে আনতে হবে সেটা তো সেই সদস্য পারবেন না। ফলে তখন মানুষ বুঝে যান এই কাজটা কে করতে পারবেন এবং তাঁর দিকেই তাঁরা ঝোঁকেন। ফলে এবারে কিন্তু আমি বিরাট ভোটের ব্যবধানেই জিতব।

* কাছেই কামদুনি। প্রতিপক্ষ রাজনৈতিক দল অভিযোগ করছে সুজেট বা কামদুনি, বিশেষ করে কামদুনিতে ওইরকম নারী নির্যাতনের ঘটনার পরেও আপনি নীরব ছিলেন। আপনি নিজে কী বলছেন?
কাকলি: প্রথমত কামদুনি আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। জায়গাটা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়েছিলেন, তাঁর সঙ্গে আমিও গেছিলাম। এমনকী যেদিন ঘটনাটি ঘটেছিল, সেদিনও আমি গেছিলাম। ওঁদের বাড়ি গিয়ে নির্যাতিতার বাবা-মা, ভাইয়ের সঙ্গে দেখা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। মনে রাখতে হবে জায়গাটা যেহেতু আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না তাই আমি কিন্তু বেশি নাক গলাতে পারি না। এটাই সংসদীয় রীতিনীতি। বিরোধীরা যাঁরা এটা বলছেন তাঁরা এটা জানেন না বলেই মুর্খের মতো বলছেন।

* এই লোকসভা কেন্দ্রে অনেক পরিযায়ী শ্রমিক আছেন। এঁদের জন্য আলাদা করে কিছু ভাবছেন?
কাকলি: অনেক নয়, দেগঙ্গাতে কিছু আছেন। করোনার সময় যে সমস্ত শ্রমিকরা হায়দরাবাদে ছিলেন তাঁদের প্রত্যেকের বাড়িতে আমি ১৫ দিন ধরে খাবার পাঠানো ছাড়াও তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেছি। শ্রমিকদের ফিরে আসার বন্দোবস্ত করেছি। এঁদের প্রত্যেকের সঙ্গে আমার ফোনে যোগাযোগ ছিল।

* এলাকার বন্ধ কল কারখানা, উদাহরণ হিসেবে বলছি অশোকনগরে একটা স্পিনিং মিল বন্ধ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। শোনা গিয়েছে ওখানে কিছু একটা "হাব" হবে। কাজ কতদূর হল? 
কাকলি: অশোকনগরের কারখানাটা নিয়ে বলছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই কারখানায় যে হাব তৈরি করছেন সেখানে শাঁখা-পলা তৈরির পাশাপাশি গয়নার বাক্সও তৈরি হবে।

* আপনি আগামীদিনে এলাকার জন্য বিশেষ কিছু পরিকল্পনা কি করেছেন?
কাকলি: এলাকার উন্নয়নের জন্য কোনও কাজ বাকি নেই। গত ১৫ বছর ধরে সেটাই করা হয়েছে। এবার আমার ইচ্ছা আছে বারাসতে একটা হকার্স মার্কেট তৈরি করা। আরেকটা কাজ আমি ভেবে রেখেছি পড়াশোনা করা এবং চাকরি করা মেয়েদের জন্য হস্টেল তৈরি করা।

* প্রতিপক্ষ সম্পর্কে কিছু বলবেন?
কাকলি: আমার রুচিতে বাধে। আমার এবং আমার পরিবারের শিক্ষা, অভিজ্ঞতা, জ্ঞান ও আমার জনদরদী ভাবমূর্তি রয়েছে। সেখানে এঁদের সম্পর্কে কিছু বলতে আমার রুচিতে বাধে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া