শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এসি, কুলারের রেকর্ড বিক্রি

Kaushik Roy | ০৪ মে ২০২৪ ২১ : ২২Kaushik Roy
কৌশিক রায়: কথায় আছে, ‘কারো পৌষমাস কারো সর্বনাশ’। মার্চের শেষ থেকেই তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। গোটা এপ্রিল মাসে রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলেছে। ৪৪ বছরের রেকর্ড ভেঙে এপ্রিলে কলকাতার তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৪৩ ডিগ্রিতে। আর এই তীব্র গরমে লক্ষ্মীলাভ হয়েছে এসি এবং কুলার কোম্পানি আর ডিলারদের। পরিসংখ্যান বলছে, গত মার্চ এবং এপ্রিল জুড়ে এবার রেকর্ড বিক্রি হয়েছে এসি। সেই ধারা অব্যাহত। আর এই তীব্র গরমে দামের তোয়াক্কা না করেই এসি কিনতে ছুটছেন সাধারণ মানুষ। আর বিক্রির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির দামও। বাজারে ১ টন উইন্ডো এসির দাম শুরু ২০ হাজার টাকায়, রয়েছে ৩০ হাজার টাকা পর্যন্ত। স্প্লিট এসি ৩০ হাজার থেকে শুরু, ৫০ হাজার পর্যন্ত। ১.৫ টন উইন্ডোএসির চাহিদা সবথেকে বেশি। ২৬ হাজার টাকা থেকে শুরু ১.৫ টন এসির দাম। রয়েছে ৩৫ হাজার টাকা পর্যন্ত। স্প্লিট এসি হলে ৩৬ হাজারের উপর। রয়েছে ৫৭ হাজার পর্যন্ত। 

বিক্রেতারা জানাচ্ছেন, বাড়িতে লাগানোর জন্য ১.৫ টন এসি সবথেকে ভাল। ফলে, এর চাহিদা এতটাই বেশি যে অর্ডার দেওয়ার পর ডেলিভারি দিতে এক সপ্তাহ কেটে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দশ দিনও লেগে যাচ্ছে। ২ টন এসির দাম ৪০ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকার মধ্যে। এর সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে কুলারও। মূলত ৮০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে কুলার। বিক্রেতারা জানাচ্ছেন, এসি এবং কুলারের ক্ষেত্রে দামটা অনেক ক্ষেত্রে কোম্পানির ওপর নির্ভর করে। ক্রেতাদেরও অনেকের মত, যা গরম পড়েছে ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। এসি না হলে রাতে ঘুমনো মুশকিল। পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে সেকেন্ড হ্যান্ড এসিরও। চাঁদনী এলাকায় ঢালাও বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ড এসি। শুধু কলকাতাই নয়, অর্ডার আসছে জেলা থেকেও। ১ টনের এসি বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়। ১.৫ টনের এসির দাম ঘোরাফেরা করছে ১৫ হাজার টাকার আশেপাশে। এছাড়া অনলাইনে নতুন আর পুরনো দুরকম এসি বিক্রি হচ্ছে যথেষ্ট।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া