শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | HUMAYUN: 'ঘৃণা ভাষণ' দেওয়ার জন্য এফআইআর রুজু হওয়ার পর ভিডিও করে সম্প্রীতির বার্তা দিলেন হুমায়ুন

Sumit | ০৪ মে ২০২৪ ১৯ : ৪৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: "ঘৃণা ভাষণ" দেওয়ার জন্য মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে জেলার শক্তিপুর থানাতে এফআইআর রুজু হওয়ার পরই "সুর নরম" করলেন তৃণমূল বিধায়ক।
শনিবার জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমকে হুমায়ুনের তরফ থেকে প্রায় ১৩ মিনিটের একটি ভিডিও বার্তা পাঠানো হয়। ভিডিও বার্তাটি হুমায়ুন তাঁর নিজের ফেসবুক পেজেও "আপলোড" করেছেন।
ভিডিও বার্তাতে হুমায়ুন দাবি করেছেন- তিনি নিজের ভাষণে কোনও বিশেষ সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করেননি।
প্রসঙ্গত, ১ মে শক্তিপুরের সব্জি বাজার এলাকায় একটি কর্মী সভা করার সময়ে হুমায়ুন কবীর কিছু বিতর্কিত মন্তব্য করেন। ভাইরাল হওয়া সেই বক্তব্যের ভিডিও-তে হুমায়ুনকে বলতে শোনা যায়, ... দু"ঘন্টার মধ্যে ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি তাহলে রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুরে বসবাস বন্ধ করে দেব। ৩০ শতাংশ তোমরা মুর্শিদাবাদে আমরা ৭০ শতাংশ।
ভিডিওটি ভাইরাল হতেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়- জেলার নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নিজের ভাষণের মাধ্যমে ভয় পাওয়াতে চাইছেন হুমায়ুন। "ঘৃণা ভাষণের" জন্য হুমায়ুনের বিরুদ্ধে শক্তিপুর থানাতে বিজেপি তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইপিসি-র ২৯৫ এ এবং ১৫৩ এ ধারাতে মামলা রুজু করে।
মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি পেছনে রেখে শনিবার ভিডিও বার্তায় হুমায়ুন বলেন- যোগী আদিত্যনাথ-এর বক্তব্যের জবাবে গত ১ তারিখ দলীয় কর্মী সভাতে আমি যে বক্তব্য রেখেছিলাম সেখানে কোনও হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নাম বা হিন্দুর সম্প্রদায়কে জড়িয়ে আমি কোনও কথা বলিনি। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ চিরদিন শক্তিপুরে সম্প্রীতিতে বসবাস করেন। আমি দু-পক্ষকেই বলবো এখানে শান্তি বজায় রাখতে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া