মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ মে ২০২৪ ১৭ : ২৫Rajat Bose
শুধু একা প্রতিমা নয়, এমন হাজার হাজার প্রতিমার ভরসা ‘কন্যাশ্রী’। গ্রাম ঘুরে দেখা গেল, প্রতি ঘরেই রয়েছে বাংলার ‘কন্যাশ্রী’রা। কলেজে পড়ছে। দু’চোখ জুড়ে কিছু করার স্বপ্ন মাখা রয়েছে। সংসারে শত অভাব–টানাটানি থাকলেও, কন্যাশ্রীর দৌলতে যাদের পড়াশোনা বন্ধ হয়নি। ভাই বা দাদার পড়ার জন্য যাদের নিজেদের কলেজে পড়তে যাওয়া আটকায়নি। যারা সরকারের থেকে দেওয়া নিজেদের টাকাতেই পড়াশোনা করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প এই ‘কন্যাশ্রী’। ২০১৩ সালে চালু হয়। মূল উদ্দেশ্য হল, মেয়েদের পড়াশোনা চালাতে টাকা যেন কোনও বাধা না হয়। ২০১৭ সালে পায় আন্তর্জাতিক স্বীকৃতি। এই প্রকল্পে (কে ওয়ান) স্কুলস্তরে পড়াশোনার খচর বাবদ বছরে হাজার টাকা মেলে। ১৮ বছরের পর কন্যাশ্রী–২ প্রকল্পে অবিবাহিত মেয়েদের পড়াশোনার জন্য এককালীন দেওয়া হয় ২৫ হাজার টাকা। বিশ্ববিদ্যালয় স্তরে কে–৩ প্রকল্পেও ২ থেকে আড়াই হাজার টাকা প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা রয়েছে। হাওড়ার তাজপুর পঞ্চায়েতের উপ–প্রধান গোলাম খানের অফিসে বসেই হচ্ছিল কথা। গোলাম জানালেন, ‘কন্যাশ্রী প্রকল্প বিশেষ করে গ্রামের মেয়েদের জীবনকে দেখার দৃষ্টিটাই পাল্টে দিয়েছে। কলেজ পর্যন্ত সবাই পড়ছে। তার সঙ্গে নিজেরা টিউশনি করে নিজেদের খরচ নিজেরা চালাচ্ছে। বাড়ির লোকদের পড়ার খরচ দিতে হচ্ছে না। আগে স্কুল শেষ হলেই ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা ছিল, সেটাও বেশিরভাগ ক্ষেত্রেই আটকানো গেছে।’
কন্যাশ্রীর টাকা না পেলে কলেজে ভর্তি হওয়া সম্ভব হত না রিয়া খাতুনের। পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার রায়না ১–এ বাড়ি রিয়ার। ভর্তি হয়েছে গোতান কলেজে। জানালেন, কলেজে ভর্তি হতে সব মিলিয়ে হাজার ছয়েক টাকা লেগেছিল। বাড়ি থেকে এই টাকা দেওয়া সম্ভব হত না। কন্যাশ্রীর টাকাতেই ভর্তি হয়েছেন তিনি। বাংলা অনার্স নিয়ে শ্যামসুন্দর কলেজে পড়ছেন বীথি মুখার্জি। বীথির বোন স্নেহাও কলেজে পড়ছে। দু’জনেই পেয়েছেন কন্যাশ্রীর টাকা। বীথি জানালেন, কলেজে ভর্তি হতে লেগেছিল ৫ হাজার। এছাড়াও প্রতি সেমেস্টারে ভর্তি হতে খরচ ৩ হাজার টাকা করে। কন্যাশ্রীর টাকা পেয়ে খুবই সুবিধা হয়েছে। তাঁদের দুই বোনের পড়ার খরচ আর বাবাকে দিতে হয় না। কন্যাশ্রীর টাকা থেকেই হয়ে যায়। কলেজ শেষ করে আরও পড়ার ইচ্ছা রয়েছে বীথির।
পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ সহেলিদের। সহেলি পোড়েল। রায়না ১–এই বাড়ি। সদ্য শ্যামসুন্দর কলেজে ইতিহাস নিয়ে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হয়েছে সহেলি। সহেলি জানাল, যদি কন্যাশ্রীর টাকা না পেত তাহলে কলেজে ভর্তি হতে পারত না। বাবা টুকটাক কাজ করেন। মা অসুস্থ, তাই বাড়িতেই। কলেজে এনসিসি করে সহেলি। শুধু পড়াশোনার কাজেই নয়, এনসিসির জুতো, পিটি ড্রেস কিনতেও কন্যাশ্রীর টাকা কাজে লেগেছে। সহেলি জানাল, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। শুনেছি বিশ্ববিদ্যালয় স্তরেও কন্যাশ্রীর টাকা পাওয়া যায়। ভবিষ্যতে পুলিশ হতে চায় সহেলি। কন্যাশ্রীর টাকা না পেলে কলেজে পড়া হত না মধুমিতা পোড়েলের। শ্যামসুন্দর কলেজে সংস্কৃত অনার্স পড়ছে মধুমিতা। কন্যাশ্রীর সব টাকা খরচ না করে ব্যাঙ্কে কিছু রাখা আছে। শুধু কলেজে ভর্তিই নয়, টিউশনি খরচও কন্যাশ্রীর টাকা থেকেই দেওয়া হয়। তবে শুধু কন্যাশ্রীর টাকা নয়, আরও কয়েকটি স্কলারশিপের টাকাও পায় মধুমিতা। হাওড়ার উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত ঘোষালচক গ্রামে বাড়ি তাঞ্জিলা খাতুনের। কন্যাশ্রীর টাকা না পেলে কলেজে পড়া হত না তাঞ্জিলার। বাবা লেদ কারখানায় শ্রমিকের কাজ করেন। তাঞ্জিলার পরে আরও তিনটে ভাইবোন আছে। তাঞ্জিলা জানাল, আর্থিক কারণেই উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনায় ইতি পড়ে যেত যদি না কন্যাশ্রী থাকত। এই টাকা দিয়েই কলেজে ভর্তি হয়েছে সে, জানাল আরও পড়ার ইচ্ছা আছে। হাওড়ার তাজপুরের কাঁড়ার পাড়ায় বাড়ি সুদীপ্তা মণ্ডল কাঁড়ারের। আমতা কলেজে ভূগোল অনার্স নিয়ে পড়েছে সুদীপ্তা কন্যাশ্রীর টাকাতেই। সুদীপ্তার কথায়, মা বাড়িতে টিউশনি করতেন আর বাবা দিন মজুরের কাজ করতেন। কলেজে ভর্তি হতে সেই সময় যে টাকা লেগেছিল তা বাড়ি থেকে দেওয়া সম্ভব ছিল না। কন্যাশ্রীর টাকা না পেলে হয়ত আর পড়াই হত না। এতগুলো টাকা কোথা থেকে পেতাম। আমতা রামসদয় কলেজে স্নাতকে মাইনর–এ ভর্তি হয়েছে তিয়াসা পাল। কলেজে ভর্তি কন্যাশ্রীর টাকায়। বাকি টাকা ব্যাঙ্কে রাখা আছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার