শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পঞ্চায়েত সদস্যার স্বামী খুনে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Riya Patra | ০৩ মে ২০২৪ ২৩ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের অভিযোগে শুক্রবার মুর্শিদাবাদের কান্দির একটি আদালত পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। 
২০২১ সালের ৩০ অক্টোবর মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম-ঢালীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান (৫৫) কিছু কাজের জন্য বাবলা গ্রামে যান। তিনি যখন নিজের কাজ শেষ করে মোটরসাইকেল করে বাড়ি ফিরে আসছিলেন সেই সময় বহড়া গ্রামের কাছে কিছু দুষ্কৃতী হাবিবুরের পথ আটকায়। এরপর তাকে বাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিবুরের। 
এই খুনের ঘটনার সময় হাবিবুরের স্ত্রী কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা ছিলেন। প্রকাশ্য দিবালোকে তৃণমূল সদস্যার স্বামীকে খুনের ঘটনায় সেই সময়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পরই মৃত হাবিবুরের ছেলে ফিরোজ আলী সালার থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় খুনের ঘটনায় সঙ্গে যুক্ত পাঁচ ব্যক্তি। পুলিশ তদন্তে জানা যায়, গরুর ব্যাবসার সঙ্গে যুক্ত হাবিবুরকে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হয়েছিল। 
শুক্রবার কান্দি ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক অরিন্দম দত্ত, হাবিবুর রহমান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে আইপিসি-র ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে কুড়ি হাজার টাকা করে জরিমানা করেন।এছাড়াও অপরাধীদেরকে আরও কয়েকটি ধারাতে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। 
কান্দি আদালতের সরকারি আইনজীবী সুকান্ত চক্রবর্তী বলেন," হাবিবুর রহমানকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিচারক আজ আনারুল শেখ, বশির শেখ, জয়নাল শেখ, ভুলু শেখ এবং সুহাদ শেখ নামে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের দন্ডিত করেছেন। পূর্ব শত্রুতা থেকে এই পাঁচ ব্যক্তি হাবিবুরকে খুন করেছিলেন। " 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া