রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Chandrima Bhattacharya: বিজেপির মুখে নারীশক্তির কথা মানায় না: চন্দ্রিমা

Riya Patra | ০২ মে ২০২৪ ০১ : ১৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: জেলায় তিন লোকসভা আসনের মধ্যে দুটিতেই মহিলা প্রার্থী। মহিলারা তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ী করবেন। পাশাপাশি মহিলা প্রার্থীদের আরও বেশি ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। মানুষ এই তিন কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়ী করবেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। বৃহস্পতিবার বিকেলে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে ত্রিবেণী শিবপুর মাঠে সভা করতে এসে একথাই বললেন রাজ্যের মন্ত্রী , তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এদিনের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, পুলওয়ামার ঘটনার গুটি সাজিয়ে ২০১৯ সালে জিতেছিল বিজেপি। শুধু মাত্র নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গুটি সাজানো হয়েছিল। সেদিনের সেই ঘটনায় যাঁরা মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ২০২১ সালেও বিজেপির নেতৃত্বরা বাংলায় এসে বলেছিল এই বার ২০০ পার, কিন্তু পারেনি। আবার ২০২৪ সালে ভোট এসেছে আবার তারা আসছে। এবারে নারীশক্তির কথা বলছে। কিন্তু এই নারীশক্তির জন্য তাঁরা কি করেছেন সেই প্রশ্নও টোলেন চন্দ্রিমা। বলেন, "এই রাজ্য কন্যাশ্রীর মতো প্রকল্প করেছে। তাই দেখে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করা হয়েছে।" তাঁর প্রশ্ন, প্রকল্প করা হলেও, কতজন সেই সুবিধা পেয়েছে সকলে তা জানতে চায়। কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও সুর চড়ান। একইসঙ্গে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন। বলেন, "স্বাস্থ্য সাথী প্রকল্প যার ফলে এরাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। মেয়েদের জন্য রাজ্য সরকার সবথেকে বেশি কাজ করেছে যা দেশের মধ্যে নজিরবিহীন।" জেলার তিন লোকসভা কেন্দ্রের মধ্যে দুই কেন্দ্রে মহিলা প্রার্থীই নতুন, এপ্রসঙ্গে চন্দ্রিমা বলেছেন, পুরোনো নতুনের কোনও প্রশ্ন নেই। আরামবাগের প্রার্থী মিতালী বাগ বর্তমানে গোঘাট ২ নম্বর ব্লকের মহিলা সংগঠনের সভানেত্রী। তাঁর প্রশ্ন, "কেউ বলতে পারবে ভারতবর্ষের কোথাও কোনও রাজনৈতিক দল কোনও মহিলা ব্লক সভাপতিকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেট একমাত্র তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি করতে পারেন।" মিতালী রাজনীতিতে নতুন নয়, আগে পঞ্চায়েত সদস্য ছিলো পড়ে পঞ্চায়েত সমিতির সদস্য। বর্তমানে জেলাপরিষদের সদস্যা। আর রচনা ব্যানার্জি প্রসঙ্গে চন্দ্রিমা বলেছেন, "রাজনীতি হল রাজ আর নীতি। এখানে আমরা সবাই রাজা। প্রজাতান্ত্রিক ভারতবর্ষে সকলকে নিয়ে চলা, মানুষের পাশে থাকা এর জন্য নতুন কিছু শিখতে হয় না। শিখতে হয় মানসিকতাকে কীভাবে তৈরি করতে হবে। সেটা যে শিখে যায় সে সফল হয়। রচনা হুগলি কেন্দ্রে জিতবে।"
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া