মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ওয়াটার স্প্রিংকলার গাড়ি ব্যবহার করে রাস্তা ঠান্ডা করার অভিনব উদ্যোগ

Riya Patra | ০২ মে ২০২৪ ০০ : ২৫Riya Patra
মিল্টন সেন,হুগলি: দাবদাহের হাত থেকে শহরবাসীকে রক্ষা করার অভিনব উদ্যোগ। জল স্প্রে করে রাস্তা ঠান্ডা পড়ে শহরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টা হুগলি চুঁচুড়া পুরসভার। গত কয়েকদিনে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙেছে। শহরে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪০ থেকে ৪৩ ডিগ্রির আশেপাশে। বৃহস্পতিবার হুগলি জেলা সদর চুঁচুড়ায় তাপমাত্রা ছাড়িয়েছিল ৪১ ডিগ্রী। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা প্রবল এই তাপপ্রবাহ চলাকালীন খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন নেই। তবু জীবিকার তাগিদে বহু মানুষকে বাড়ির বাইরে বেরোতে হয়েছে। তীব্র গরম, চোখ মুখ বেঁধে মাথায় ছাতা নিয়েও মেলেনি স্বস্তি। বেলা ১১ টা বাজলে আর রাস্তায় থাকা দায় হয়ে পড়ছে। রীতিমত তাপ বেরোতে শুরু করছে রাস্তা থেকে। কিন্তু নিরুপায় মানুষ। তার মধ্যেই চলছে ভোটের প্রচার। আর এই তীব্র তাপ প্রবাহের মধ্যে নির্বাচনী আবহে বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। সব মিলিয়ে এদিন রাস্তায় মানুষের ভিড় ছিলো অন্যান্য দিনের তুলনায় বেশি। বিশেষ করে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, রাজনৈতিক দলের কর্মী সমর্থক, তাঁদের না বেরিয়ে উপায় ছিল না। একইসঙ্গে জীবিকার তাগিদেও রাস্তায় বেরোতে বাধ্য হয়েছেন নানান পেশার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ। প্রচণ্ড গরমের মধ্যেই চলছে ভোট প্রচার মিছিল মিটিং জনসভা। পাশাপাশি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন। আর সবকিছু সামাল দিতে গরমের মধ্যেই রাস্তায় নেমেছে পুলিশ এবং ভোটের কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মীরা। ভোট প্রচারে বেরিয়ে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। সম্প্রতি হুগলি স্টেশনে গরমে মৃত্যু হয়েছে এক জনের। এদিন মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে উদ্যোগী হয় হুগলি চুঁচুড়া পুরসভা। ওয়াটার স্প্রিংকলার গাড়ি নিয়ে চুঁচুড়া শহরের জনবহুল এলাকার বিভিন্ন রাস্তায় জল স্প্রে করার কাজ চালানো হয়। পুরসভার এই উদ্যোগে সামান্য হলেও স্বস্তি মেলে পথ চলতি মানুষদের। এই প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দফতরের পুর পারিষদ জয়দেব অধিকারী বলেছেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে এই ওয়াটার স্প্রিংকলার গাড়িটি কেনা হয়েছিল। প্রচন্ড তাপদাহ চলছে তাই পুরসভার অন্তর্গত জনবহুল এলাকাগুলিতে ওয়াটার স্প্রে করা হচ্ছে। রাস্তা থেকে তীব্র গরমের তাপ উঠছে, এই জল স্প্রে করার ফলে রাস্তার তাপমাত্রা কমছে। কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে পথচারীরা। যতদিন তাপপ্রবাহ চলবে জল স্প্রে করার কাজও চালিয়ে যাওয়া হবে।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া