বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌‘‌ঘৃণা ভাষণ’‌ দেওয়ার অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

Rajat Bose | ০২ মে ২০২৪ ১৯ : ২৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচনের মধ্যে ফের একবার বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁর বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই হুমায়ুন কবীরের সেই ভাষণের একটি ৩০ সেকেন্ডের ভিডিও বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি)। 
ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে.‌.‌.‌ দু’‌ঘণ্টার মধ্যে ভাগীরথী–গঙ্গায় না ফেলতে পারলে রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুরে বসবাস করা বন্ধ করে দেব।’‌ ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে এরপর হুমায়ুন আরও বেশ কিছু বক্তব্য রেখেছেন। জেলা বিজেপির এক শীর্ষ নেতা বলেন, বুধবার সন্ধেয় শক্তিপুরের সবজি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর মূলত অন্য একটি সম্প্রদায়ের মানুষকেই আক্রমণ করেছেন। শক্তিপুরের ওই এলাকায় রামনবমীর দিন অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। 
এদিকে, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর স্বীকার করে নিয়েছেন ভিডিওতে যার গলা শুনতে পাওয়া যাচ্ছে সেটি তাঁরই। তবে তিনি বলেন, ‘‌ওই ভিডিওতে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে এবং তা আংশিকভাবে প্রকাশ করা হয়েছে।’‌ তিনি বলেন, ‘‌যোগী আদিত্যনাথ শক্তিপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে যে বিষোদগার করেছিলেন তার জবাব দেওয়ার জন্য বুধবার শক্তিপুরে একটি কর্মীসভার আয়োজন করেছিলাম। সেখানে কিছু বিজেপি সমর্থক আমাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করছিল।’‌ 
হুমায়ুনের দাবি ‘‌বক্তব্যতে বলেছি মমতা ব্যানার্জির প্রশাসন সকলকে সুরক্ষা দিচ্ছে। বিজেপিকে আক্রমণ করে বলেছি, তারা যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করে, তাহলে চুড়ি পরে বসে থাকব না।’‌ হুমায়ুনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বিজেপির ৬৪ জেলা পরিষদ মণ্ডল সভাপতি গোলক ঘোষ বলেন, ‘‌তৃণমূল বিধায়ক তাঁর বক্তব্যের মাধ্যমে শক্তিপুরে হিন্দু–মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন। তাই ওঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা।’‌ গোলকবাবু আরও দাবি করেন, ‘‌শক্তিপুরে নির্বাচনী প্রচারে এসে যোগী আদিত্যনাথ কোনও উস্কানিমূলক মন্তব্য করেননি।’‌  



















নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া