মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | খড়গ্রামে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে চলল গুলি, গ্রেপ্তার ২

Riya Patra | ০১ মে ২০২৪ ০০ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ইন্দ্রানী গ্রামপঞ্চায়েতের দিয়ার-মল্লিকপুর এলাকা। এলাকার দখল নিয়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে চারজন। অভিযোগ সংঘর্ষের সময় এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে। তবে গুলি লেগে কেউ হতাহত হননি। 
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার এবং এলাকার দখলকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরে তৃণমূল স্থানীয় অঞ্চল সভাপতি তথা ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আলতামাস কবীরের সঙ্গে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্যা জিতা খাতুন ও তাঁর অনুগামীদের বিবাদ চলছিল। 
বুধবার দুপুরে গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ফের একবার বিবাদ শুরু হয়। অভিযোগ সেই সময় দুই দলের সমর্থকরা একে অপরের উপর লাঠি বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। অভিযোগ সংঘর্ষের সময় কমপক্ষে ৩ রাউন্ড গুলি চালানো হয়। 
খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বলেন,"গত পঞ্চায়েত নির্বাচনের আগে যে সমস্ত কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন লোকসভা নির্বাচনের আগে তারা আবার কংগ্রেসে যোগদান করেছেন। মঙ্গলবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন বকুলের সমর্থনে ওই গ্রামে একটি বড় জনসভা হয়। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বহু অনুগামী অংশগ্রহণ করেছিল। সেই রাগ থেকে হঠাৎই আজ সকালে আলতামাসের গুন্ডাবাহিনী কংগ্রেস সমর্থকদের উপর হামলা চালাতে শুরু করে।" আলতামাস কবীর নিজে দেশি আগ্নেয়াস্ত্র হাতে কংগ্রেস কর্মীদেরকে মারধর করেন বলেও অভিযোগ তাঁর। যদিও সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই বলে জানিয়েছেন খড়গ্রামের তৃণমূলের জেলা পরিষদের সদস্য শামসের আলী মোমিন। 
গ্রামে সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার পরই খড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খড়গ্রাম থানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবীরসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া