শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Narendra Modi: মেরুকরণের লক্ষ্যে এনডিএ প্রার্থীদের চিঠি প্রধানমন্ত্রীর

Pallabi Ghosh | ৩০ এপ্রিল ২০২৪ ০৪ : ০২Pallabi Ghosh
বীরেন ভট্টাচার্য, দিল্লি: তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নিয়ে তা মুসলিমদের হাতে তুলে দিতে চায় কংগ্রেস। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোটগ্রহণের আগে এনডিএ প্রার্থীদের দেওয়া ব্যক্তিগত চিঠিতে এই অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এনডিএ প্রার্থীদের চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, নিজেদের ভোটব্যাঙ্ক অটুট রাখতে মানুষের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিতে চায় বিরোধী শিবির।
উত্তরাধিকার কর নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সমালোচনা হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ক্ষমতায় এলে উত্তরাধিকার কর চালু করার কথা ইস্তাহারে উল্লেখ করেছে কংগ্রেস। যদিও সেই দাবিকে চ্যালেঞ্জ করেছে কংগ্রেস নেতৃত্ব। এনডিএ প্রার্থীদের দেওয়া চিঠিতে সেই বিষয়টিই খুঁচিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি চিঠিতে লিখেছেন, "এটা কোনও সাধারণ নির্বাচন নয়। বিরোধীরা দেশের মানুষের কষ্টার্জিত সম্পত্তি কেড়ে নিয়ে তাদের ভোটব্যাঙ্ক তুষ্টিকরণের কাজে লাগাতে চায়। কংগ্রেস জানিয়েছে, তারা উত্তরাধিকার কর চালু করবে। তাদের থামাতে সারা দেশকে একত্রিত হতে হবে।" প্রসঙ্গত, ইস্তাহারে উত্তরাধিকার কর নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও সেই চিঠির কোনও জবাব আসেনি। তারমধ্যে ধর্মীয় মেরুকরণ উস্কে দিয়ে এনডিএ প্রার্থীদের চিঠি দিলেন প্রধানমন্ত্রী। অমিত শাহকে দেওয়া চিঠিতে তাঁকে দলের সবচেয়ে মূল্যবান কর্মী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি এবং উল্লেখ করেছেন, প্রথমে গুজরাট এবং পরে কেন্দ্রে সফলতম মন্ত্রী শাহ। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, তিন ক্রিমিনাল আইন পাস করানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অমিত শাহের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। দেশের মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য এনডিএ প্রার্থীদের জেতানো প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। ২০৪৭ সালের জন্য সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া