বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৭ এপ্রিল ২০২৪ ১৯ : ১২Rajat Bose
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দু’টি ছাগল স্থানীয় এক গ্রামবাসীর চাষের জমি থেকে ধান খেয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। আচমকা একে অপরকে লক্ষ্য করে বোমা এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। সংঘর্ষের ঘটনায় জজান পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাফেজা বিবি সহ অন্তত সাত জন আহত হয়েছেন। আহতরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জজান গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনসার শেখ বলেন, ‘শনিবার সকালে সাইরুল শেখের নেতৃত্বে কিছু তৃণমূল সমর্থক হঠাৎই আমার ভাইয়ের উপর হামলা চালায়। তৎক্ষণাৎ গোটা ঘটনাটি পুলিশকে জানাই। কিন্তু তার মধ্যেই সাইরুল, তাহের সহ আরও কয়েকজন আমাদের সমর্থকদের মারধর করতে শুরু করে। এরপর বোমবাজিও করে। ঘটনায় সাত জন আহত হয়েছেন।’ অভিযোগ সংঘর্ষে যুক্ত দুই গোষ্ঠীর মধ্যে একপক্ষ বড়ঞা পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি তথা ভরতপুর–১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি সঞ্জয় সরখেলের অনুগামী এবং অপরপক্ষ বর্তমান ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজানের অনুগামী।
যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন সঞ্জয় সরখেল। তিনি বলেন, ‘ওই গ্রামে কয়েকটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল। এদিন সেই বিবাদকে কেন্দ্র করেই আচমকা উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এখন গ্রামাঞ্চলে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল নেই। তাই আহত এবং আক্রান্ত দু’পক্ষই তৃণমূলের সমর্থক।’ নজরুল ইসলাম বলেন, ‘কোনও প্ররোচনা ছাড়াই সাইরুল নামে এক দুষ্কৃতী আমাদের দলের সমর্থকদের উপর হামলা চালিয়েছে। আমরা সকলের গ্রেপ্তারির দাবি করছি।’ সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে ভরতপুর থানা। গোটা ঘটনার তদন্ত চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার