সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dies: ‌পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল সপ্তম শ্রেণির ছাত্র

Rajat Bose | ২৭ এপ্রিল ২০২৪ ১৮ : ৫৫Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ প্রচণ্ড গরম। তাই স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পুকুরে স্নান করতে নেমেছিল পড়ুয়ারা। আর তাতেই ঘটল বিপত্তি। পুকুরে তলিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১ টা নাগাদ ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায়। মৃত ছাত্র দুর্গাময়ী অ্যাকাডেমির বিকাশ বহেরা (১৩)। বাড়ি অ্যাঙ্গাসে। ছাত্রের বাবা কুনা বহেরা ওড়িশার বাসিন্দা, অ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক। ভদ্রেশ্বরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল দুর্গাময়ী অ্যাকাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল বিকাশ। শনিবার অর্ধ দিবস। স্কুল ছুটির আগে কবাডি খেলার ক্লাস হয়। সেই ক্লাস সেরে বিকাশ বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। স্কুল থেকে কিছুটা দূরে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টারের সুইমিং পুলের পাশে একটি পুকুর রয়েছে। প্রচণ্ড গরমে ওই পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে বিকাশ। বিকাশের বন্ধু অর্পিত মৌর্য জানায়, খুব গরম ছিল। তাই বন্ধুরা মিলে পুকুরে স্নান করতে নেমেছিল। জানা গেছে, পুকুরে নামতে গিয়ে পা পিছলে একবার পড়ে গিয়েছিল বিকাশ। তাঁকে উপরে টেনে তোলা হয়। তারপর আবার পুকুরে নামে বিকাশ। এবার তলিয়ে যায়। স্থানীয়রা বিকাশকে উদ্ধার করে স্থানীয় অঙ্কুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বিকাশের পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া অ্যাঙ্গাস চত্বরে। ছাত্রের পরিবারের এক সদস্য সুকান্ত নায়েক জানায়, বিকাশ অল্প সাঁতার জানত। দু’‌জন ডুবে যাচ্ছিল। একজন সুস্থ আছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ভদ্রেশ্বর থানার পুলিশ। 






নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া