মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Election: ‌দেড় লক্ষ ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে জানালেন কল্যাণ

Rajat Bose | ২৬ এপ্রিল ২০২৪ ২১ : ০৪Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ জয় নিশ্চিত। দেড় লক্ষ থেকে জয়ের ব্যবধান বাড়িয়ে দু’‌লক্ষ করাটাই লক্ষ্য। একেবারে অন্য মুডে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। শুক্রবার উত্তরপাড়া থেকে বর্ণাঢ্য র‌্যালি করে মনোনয়ন জমা দিলেন কল্যাণ ব্যানার্জি। শুক্রবার সকালে বালি খাল এলাকা থেকে দলীয় কর্মীদের নিয়ে শুরু হয় মেগা র‌্যালি। সেখান থেকে বেরিয়ে র‌্যালি পৌঁছয় কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে। সেখানে পুজো দেন বিদায়ী সাংসদ। সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, চাঁপদানির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন, উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল প্রমুখ। 
শকুন্তলা কালীবাড়ির পর তিনি পুজো দেন শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর জিটি রোড ধরে র‌্যালি এগিয়ে যেতে থাকে। চাপদানি এসে থামে র‌্যালি। সেখানে থেকে কল্যাণ পৌঁছন হুগলি মোড় সংলগ্ন ভূমি রাজস্ব দপ্তরে। সেখানে অতিরিক্ত জেলাশাসক কুহুক ভূষণ এর কাছে মনোনয়ন জমা দেন কল্যাণ। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর কল্যাণ ব্যানার্জি বলেছেন, ‘‌ দেড় লক্ষেরও বেশি ভোটে জিতব। মানুষ চাইছেন জয়ের ব্যবধান যেন দুই লক্ষের বেশি হয়।’‌ টানা তিন বারের সাংসদ কল্যাণের দাবি, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকেই জয়ের ব্যবধান বাড়বে। এদিন অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন আরামবাগের বিজেপি প্রার্থী অরুণ দিগর সহ জেলার তিন লোকসভা কেন্দ্রের তিন এসইউসিআই প্রার্থী। 

ছবি:‌ পার্থ রাহা 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া