সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: 'যখন ইচ্ছে হল সবার চাকরি খেয়ে নেওয়া! মগের মুলুক'? পিংলা থেকে প্রশ্ন মমতার

Riya Patra | ২৬ এপ্রিল ২০২৪ ২০ : ২৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জোরকদমে নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কখনও ভিন রাজ্যে যাচ্ছেন প্রচারে। শুক্রবার, দ্বিতীয় দফার নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পিংলায় সভা করেন ঘাটালের প্রার্থী দেব তথা দীপক অধিকারীর সমর্থনে। তাঁর পরেই সভা ঝাড়গ্রামের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে গড়বেতায়। দেবের সমর্থনে সভার শুরুতেই মমতা বলেন, "আমার প্রিয় প্রার্থী এবং মানুষের প্রার্থী।" শুধু ভোটের সময় নয়, বছরভর যে তাঁর দলের প্রার্থী মানুষের পাশে দাঁড়িয়ে থেকেছেন সেকথা মনে করান মমতা। অভিনেতা দেব যে গত কয়েক বছরে একজন নেতা, রাজনীতিবিদ হয়ে উঠেছেন, বলেন সেকথাও। তারপরেই একগুচ্ছ বিষয়ে কটাক্ষ করেন বিজেপিকে, কেন্দ্র সরকারকে। ৭ দফায় ভোট দেশে, বাংলাতেও ৪২ আসনে ভোট হবে ৭ দফায়। আজ মমতা বলেন, চেন্নাইয়ে ৪০ আসনে ভোট হয়েছে একদিনে। তাহলে বাংলার মানুষের ওপর এত অত্যাচার কেন? প্রশ্ন তোলেন সে বিষয়ে। বিজেপি দেশকে, ধর্মকে, মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে বলেও এদিন সুর চড়ান। এদিন ফের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সুর চড়ান মমতা। বিজেপিকে চরম কটাক্ষ করে মমতা বলেন, "মানুষখেকো বাঘ শুনেছেন, চাকরিখেকো বিজেপি দেখেছেন? চাকরিখেকো সিপিএম পার্টি দেখেছেন?" আদালতের রায়ের কথা পুনরায় মনে করিয়ে বলেন, "যখন ইচ্ছে হল সবার চাকরি খেয়ে নেওয়া! মগের মুলুক?" চাকরির অধিকার কাড়তে দেবেন না বলেও আশ্বাস দেন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গ উত্থাপন করেও গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। সভা থেকে সাফ জানান, "বিজেপি এবার আসছে না, এটা জেনে রাখুন ভাল করে। সেই জন্য ঘাবড়ে গেছে। ঘাবড়ে গেছে বলে উল্টোপাল্টা বলছে।" এলাকার মানুষের জন্য তাঁর দল কী কী কাজ করেছে সেকথা উল্লেখ করে মমতা বলেন, এবার দেব-জুন-ঝাড়গ্রাম জিতলে তিনি মেদিনীপুরকে উপহার দেবেন ঘাটাল মাস্টার প্ল্যান। সঙ্গেই কেন্দ্রের "বেটি বাঁচাও বেটি পড়াও" প্রকল্পকে কটাক্ষ করে তাদের বরাদ্দের কথা মনে করান। বলেন, প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১০০ কোটি, আর মোদি প্রচারেই খরচ করেছেন ৯০ কোটি। সিপিএম জামানার কথা মনে করিয়েছেন মমতা। সভায় দাঁড়িয়ে মনে করালেন, মেদিনীপুর, কেশপুর, নেতাই, লালগড়, শালবনি, ডেবরার কথা। আজ মমতা বলেন, "সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। আমার ভুল, আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। এরা আজ বিজেপির দুটো চোখ, একটা সিপিএম একটা কংগ্রেস ।" গড়বেতার সভাতেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন মমতা। কটাক্ষ করেন বাম-কংগ্রেসকে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া