বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Weather: ‌চলবে তাপপ্রবাহ, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণে

Rajat Bose | ২৬ এপ্রিল ২০২৪ ১৬ : ১৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরোত্তর বাড়ছে গরম। বাংলার তিন জেলায় চলছে ভোটগ্রহণ। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। তীব্র গরমের মধ্যেই ভোটের লাইনে আমজনতা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার তা ৪১ ডিগ্রির ঘরে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.‌৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণের অন্যান্য জেলায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার কিছু অংশে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহ থাকলেও অপেক্ষাকৃত তীব্রতা কম থাকবে। তাপপ্রবাহের পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় বজায় থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতেও রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। পার্বত্য জেলায় বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ছয় জেলায় গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদা ও উত্তর দিনাজপুর জেলায় চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে। তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুরে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পাহাড় ও সমতল সব জেলাতেই তাপমাত্রা বাড়বে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া