শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ নভেম্বর ২০২৩ ১৯ : ১২Pallabi Ghosh
শুরুতেই শনিবার সকালে চন্দননগর স্বাগতম লজে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানে উপস্থিত এলাকার বাসিন্দা এবং দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানান। একইসঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, গত কয়েক বছর গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে টানা উন্নয়নের কাজ হয়েছে। দলমত নির্বিশেষে প্রত্যেক বাসিন্দার প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে সাধ্য অনুযায়ী সকলের ছোট বড় যাবতীয় অভাব অভিযোগের নিষ্পত্তিও করা হয়েছে। গত কয়েক বছরে গ্রহণ করা একাধিক ছোট বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ বাস্তবায়িত প্রকল্পের সুবিধেও ভোগ করছেন বাসিন্দারা। তার সুফলও মিলেছে হাতে নাতে। একের পর এক নির্বাচনে ঝড়ের গতিতে বেড়েছে জয়ের ভোটের ব্যবধান। শক্ত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দল নেত্রী মমতা ব্যানার্জির হাত। তিনি আশাবাদী, আগামী লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে নজির গড়বে এই বিধানসভা কেন্দ্র। এদিন মন্ত্রী আরও বলেন, আলোর শহর, উৎসবের শহর চন্দননগর। জগদ্ধাত্রী উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরে বহু মানুষের সমাগম হবে। গঙ্গার ওপর প্রান্তের দর্শনার্থীদের চন্দননগরে আসার জন্য সেন্ট জোসেফ স্কুল সংলগ্ন গঙ্গায় একটি অস্থায়ী জেটি তৈরি করা হচ্ছে। ফলে গঙ্গার অপরপ্রান্ত জগদ্দল থেকে দর্শনার্থীরা চন্দননগরে এসে পৌঁছতে পারবেন। পাশাপাশি পুজোর কয়েকদিন চন্দননগর ঘাটের উপর চাপও কিছুটা কমবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত শহরের বর্ষীয়ান নাগরিকদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী।
শনিবার মানসিক হাসপাতালের নবনির্মিত তিনতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। একইসঙ্গে নবনির্মিত মানকুন্ডু মানসিক হাসপাতালের নাম বদলে "আনন্দ আশ্রম" রাখার প্রস্তাবও দিলেন মন্ত্রী। আজ শুরুতে তেলেনিপাড়া এস জি স্ট্রীট এলাকায়, ভদ্রেশ্বর পুরসভার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করার লক্ষে নির্মিত গভীর নলকূপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সেখান থেকে পৌঁছন ভদ্রেশ্বর সুভাষ ময়দান সংলগ্ন এন এস রোড এলাকায়। সেখানে ভদ্রেশ্বর পুরসভার উদ্যোগে গৃহহীন ভবঘুরেদের জন্য নির্মিত স্বস্তি নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখান থেকে বেরিয়ে ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত মানকুন্ডু মানসিক হাসপাতালের নব নির্মিত ভবনের দ্বার উদঘাটন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, চন্দননগর পূরনিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপ পুরপ্রধান মহম্মদ ফিরোজ, পুর পরিষদ সদস্য প্রকাশ গোস্বামী, আই সি ভদ্রেশ্বর কৌশিক ব্যানার্জি প্রমুখ।
বর্তমানে ওই আনন্দ আশ্রমে ৬০ জন আবাসিকের চিকিৎসা চলছে। সম্প্রতি ভদ্রেশ্বর পুরসভার উদ্যোগে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে তৈরি নতুন ভবন তৈরির কাজ শেষ হয়। নতুন ভবন নির্মাণ কল্পে মন্ত্রী ইন্দ্রনীল সেন তার তহবিল থেকে ৪০ লক্ষ টাকা দেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন সাধারণ মানুষও।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার