বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Adhir Chowdhury: কোটিপতি কংগ্রেস প্রার্থী অধীরের বিরুদ্ধে রয়েছে ৫ মামলা, জানা গেল নির্বাচনী হলফনামায়

Riya Patra | ২৫ এপ্রিল ২০২৪ ০০ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র বহরমপুর। নজরে রয়েছে এখানকার প্রার্থীরাও। এই কেন্দ্রে মূল লড়াই পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা এবং বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের।  নজরকাড়া কেন্দ্রের প্রার্থীদের সম্পদও এখন দেশের ভোটারদের নজরে। গত ২২ এপ্রিল মনোনয়নপত্রে জমা করেছেন বিজেপি এবং তৃণমূল প্রার্থী। বুধবার প্রশাসনিক ভবনে মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা করেন অধীর, পরপর ছ" বার জিতে জয়ের "ডবল হ্যাট্রিক" করার লক্ষ্য নিয়ে এবার নির্বাচনের ময়দানে কংগ্রেস নেতা। 
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনাম অনুযায়ী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে চারটি বহরমপুর থানায় রুজু হওয়া এবং একটি মামলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় এবছর ফেব্রুয়ারি মাসে রুজু হয়েছে। এই মামলাগুলির মধ্যে কাউকে অবৈধভাবে আটকানোর মতো লঘু ধারার মামলা যেমন রয়েছে তেমনি অস্ত্র নিয়ে দাঙ্গা করার চেষ্টা, ঘৃণা ভাষণের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা অভিযোগ রয়েছে। যদিও বহরমপুর ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন থেকে নবম শ্রেণী উত্তীর্ণ অধীর চৌধুরী এখনও কোনও ক্রিমিনাল কেসে দোষী সাব্যস্ত হননি। নির্বাচনী হালফনামায় বিজেপি এবং তৃণমূল প্রার্থী জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনও মামলা নেই। 
নির্বাচনের লড়ার আগে এই মুহূর্তে অধীরের হাতে প্রায় ২.১১ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীর কাছে নগদ প্রায় ৫.৪৯ লক্ষ টাকা রয়েছে। অধীর চৌধুরীর নিজের একটি ফোর্ড ইকো স্পোর্টস গাড়ি রয়েছে এবং তাঁর স্ত্রীর দুটি গাড়ি রয়েছে। "গোল্ড বন্ড," শেয়ার এবং অন্যান্য বিনিয়োগ ধরে কংগ্রেস প্রার্থীর মোট ৩৯.৩৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে এবং তাঁর স্ত্রী-র রয়েছে প্রায় ৬৫ লক্ষ টাকার সম্পত্তি। এর পাশাপাশি গোরাবাজার, কালিকাপুর, মহিষবাথান, নিউটাউন এলাকায় অধীর এবং তার স্ত্রীর একাধিক "অকৃষি" জমি রয়েছে। তাঁর স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ২.৭৮ কোটি টাকা এবং তার স্ত্রী-র স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা। তবে কোটিপতি অধীরের ছোট্ট একটি দেনাও রয়েছে। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার প্রায় ২৪ লক্ষ টাকার একটি গৃহ নির্মাণ ঋণ রয়েছে। নির্বাচনী হলফনামায় অধীর নিজেকে একজন রাজনীতিক এবং সমাজকর্মী হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, তাঁর আয়ের উৎস সাংসদ হিসেবে পাওয়া ভাতা। স্ত্রীর সঙ্গে তাঁর যৌথ ব্যবসাও রয়েছে। নিজের স্ত্রীর পরিচয় দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের একটি কমিটির সদস্য হিসেবে। স্ত্রী-র নিজস্ব ব্যবসা রয়েছে এবং উনি একজন পেশাদার পরামর্শদাতা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া