শুক্রবার ১০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | DEATH: অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে

Sumit | ২৫ এপ্রিল ২০২৪ ২২ : ৩৫Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: কিশোর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শ্রীরামপুর। আবারও ঘটল চিকিৎসক নিগ্রহের ঘটনা। বেসরকারী নার্সিংহোমের চিকিৎসককে ব্যাপক মারধোর কিশোরের আত্মীয় পরিজনদের। অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর মৃত্যু হয় কিশোরের। পুলিশ তৎপরতায় উদ্ধার করা হয় চিকিৎসকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনেখালি থানার অন্তর্গত ভান্ডারহাটি বেনেপাড়ার বাসিন্দা সৌরভ চক্রবর্তীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র অগ্নিশ চক্রবর্তী (১৪)। গত শনিবার অগ্নিসের পেটে অসহ্য ব্যাথা শুরু হয়। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে লাভ হয় না। তাঁকে নিয়ে যাওয়া হয় হরিপাল শ্রমজীবী হাসপাতালে। এরপর স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসককেও দেখানো হয়। কিন্তু কিছুতেই পেটের ব্যাথা কমেনি। উপায় খুঁজে না পেয়ে সোমবার তাকে ধনেখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয় অ্যাপেন্ডিক্স, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। শ্রীরামপুরের এক নার্সিংহোমে যোযাযোগ করে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ অগ্নিশকে ভর্তি করা হয়। আল্টাসোনোগ্রাফি করার পর অপারেশন করে অ্যাপেন্ডিক্স বাদ দেওয়ার নিদান দেন নার্সিং হোমের চিকিৎসক। বেলা পৌনে দুটো নাগাদ তার অস্ত্রোপচার করা হয়। বিকেল চারটে নাগাদ নার্সিং হোমের তরফে পরিবারকে জানানো হয় অগ্নিশ সুস্থ রয়েছে। বুধবার এগারোটার সময় অগ্নিশের পরিবার নার্সিংহোমে যায় তাঁকে দেখতে। অগ্নিশ তাঁর মায়ের সঙ্গে কথা বলে। তার কিছুক্ষণ পর হটাৎ চিকিৎসকরা জানান রোগীর অবস্থা ভাল না। তার বেশ কিছুক্ষণ পর জানানো হয় অগ্নিশের মৃত্যু হয়েছে। এরপরই মৃত কিশোরের পরিবার বিক্ষোভে ফেটে পড়ে। সুজয় মহান্তি নামে এক চিকিৎসক অগ্নিশের অস্ত্রোপচার করবেন বলেছিলেন। তাঁর পরিবর্তে চিকিৎসক রুবেল গাঙ্গুলি অস্ত্রোপচার করেন। চিকিৎসক মহান্তিকে নিয়ে টানাটানি শুরু করে মৃত কিশোরের পরিবার। চুলের মুঠি ধরে তাঁকে ব্যাপক মারধর করা হয়। মৃতের পরিবারের অভিযোগ সবসময় মদ্যপ অবস্থায় থাকেন চিকিৎসক। খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ বাহিনী। চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের তরফে চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া