শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ, নাম না করে শুভেন্দুকেও বিঁধলেন মমতা ‌

Rajat Bose | ২৫ এপ্রিল ২০২৪ ২০ : ০৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মেদিনীপুরে বৃহস্পতিবার জুন মালিয়ার সমর্থনে জনসভা করেন মমতা। সেই সভায় মমতা বলেন, ‘‌১০০ দিনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। আমরাই তা মিটিয়েছি।’‌ এরপরই তোপ দেগে বলেন, ‘‌লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলছে। আমি বলব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইলে বিজেপির ভান্ডার উপড়ে দিন।’‌ মমতার নিশানায় এদিন ছিলেন শুভেন্দু অধিকারীও। নাম না করে ‘‌গদ্দার’‌ সম্বোধন করে মমতা বলেন, ‘‌মেদিনীপুরে একটা গদ্দার আছে। বলেছিল বোমা ফাটাবে। তারপর ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল। এবার স্কুলগুলি চলবে কী করে?‌’‌ মমতার কথায়, ‘‌ভোটে যাতে কর্মীরা ডিউটি করতে না পারে, তাই এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।’‌ মমতার দাবি, ‘‌আমরা চাকরি দিচ্ছি, আর ওরা চাকরি খাচ্ছে।’‌ বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ‘‌বিজেপি করলে বেল। আর তৃণমূল করলে জেল।’‌ মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরানো হল কেন, সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা। ‘‌বিজেপি টাকা দিয়ে মিছিলে লোক আনছে’‌, গেরুয়া শিবিরকে নিয়ে এই কটাক্ষও করেন মমতা। 
এদিন তমলুকেও জনসভা ছিল মমতার। দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভায় নন্দীগ্রামের স্মৃতিচারণা করেন মমতা। তীব্র কটাক্ষ করেন অভিজিৎ গাঙ্গুলিকে। নন্দীগ্রাম প্রসঙ্গে নাম না করে বাবা–ছেলে অর্থাৎ শিশির–শুভেন্দুকে নিশানা করেন মমতা। তীব্র গরমে সাত দফায় ভোট করানোর জন্য কমিশনকে দুষে মমতার প্রশ্ন, ‘‌মেদিনীপুরের রোদে একবার দাঁড়িয়ে দেখুন।’‌ সবশেষে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ‘‌লজ্জা ঢাকুন।’‌ 




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া