সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: 'মাটির ছেলে কেষ্ট', আউশগ্রামে প্রচারে অনুব্রতর ভূয়সী প্রশংসা মমতার

Pallabi Ghosh | ২৪ এপ্রিল ২০২৪ ২০ : ৫৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে তিহাড় জেলে অনুব্রত মণ্ডল। এদিকে বোলপুরে পা রেখেই বারবার তাঁর প্রশংসাই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কণ্ঠে। বুধবার পূর্ব বর্ধমানে আউশগ্রামে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রতর উদ্দেশে তাঁর বক্তব্য, "কেষ্টকে আপনারা কত ভালবাসতেন। মাটির ছেলে ছিল। ওর দোষ কী আমি জানি না। আইন আইনের মতো চলবে। কিন্তু কোনও গরিব মানুষ ওর কাছে গেলে খালি হাতে ফিরতেন না। জেলাটা ওর হাতের মুঠোয় ছিল। ভোটের সময় নজরবন্দি করা রাখা হত ওকে।" গতকাল এক সভায় মমতা দাবি করেছিলেন, ভোট মিটলেই অনুব্রতকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আজকের সভাতেও তাঁর ভূয়সী প্রশংসা করতে পিছপা হলেন না মুখ্যমন্ত্রী।
তাপপ্রবাহের মাঝে এক জেলা থেকে অন্য জেলায় ছুটছেন তিনি। আজ সভার শুরুতে মমতা বলেন, "বাইরে লু বইছে। হেলিকপ্টার রোদে থাকে। মনে রাখবেন, ৫০ ডিগ্রি সেলসিয়াস সহ্য করে আমাকে আসতে হচ্ছে। আমি যে ঘরে থাকি সেখানে এসি ব্যবহার করি না। বাইরে থাকলে ২৭-এর বেশি দিই না। যেহেতু অনেক দূরে দূরে যেতে হচ্ছে, তাই গাড়িতে যেতে পারছি না। আর বিজেপিকে সন্তুষ্ট করতে তীব্র দহনের মধ্যে তিনমাস ধরে নির্বাচন করাচ্ছে কমিশন। এত গরমে স্কুলে ছুটি দিয়ে দিলাম।"
বিজেপিকে আক্রমণ করে মমতা বক্তব্য, "বিজেপির লোকেরা বাংলায় এসে আমার কাছে জবাব চাইছে। মনে রাখবেন, এটা আমার ভোট নয়। এটা দিল্লির ভোট। বিজেপিকে হারাতে হবে। তাই এত রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তৃণমূলকে চোর বলার আগে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহারের রিপোর্ট বের করা হোক। ৩৫০ কমিশন এসেছে। নথি দিয়ে প্রমাণ দিয়েছি। কোনও দুর্নীতি হয়নি। তৃণমূলের সাংসদদের সারারাত জেলে আটকে রেখেছে। হেনস্থা করেছে। একমাত্র তৃণমূলের সাংসদরা বিজেপিকে জব্দ করতে পারে। তৃণমূল না থাকলে, বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া