মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৪ এপ্রিল ২০২৪ ০৬ : ০৩Pallabi Ghosh
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটেও এই ধরনের ঘটনা বেরিয়ে এসেছিল। ত্রিপুরায় ইন্ডিয়া ব্লকের অন্যতম যুগ্ম আহ্বায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরি এবারের ভোটের প্রকাশিত সরকারি পরিসংখ্যান উল্লেখ করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে গোটা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট এবং একইসঙ্গে অনুষ্ঠিত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পূর্ণ বাতিল করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবার ভোট নেওয়ার দাবি করেছেন। প্রসঙ্গত, ভোটের দুপুরেই ইন্ডিয়া ব্লকের এক প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়ালের সঙ্গে দেখা করে শাসক দল বিজেপি-র বিরুদ্ধে ব্যাপক রিগিং, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধাদানের অভিযোগ করেছিলেন। উল্টো দিকে বিজেপির এক প্রতিনিধিদলও সিইও-র সঙ্গে দেখা করে বিরোধীদের অভিযোগ "মিথ্যা ও ভিত্তিহীন" বলে দাবি করেছিল। ভোটের পর সেদিন সন্ধ্যায় ইন্ডিয়া ব্লক গোটা নির্বাচনকে প্রহসন আখ্যায়িত করে ফের ভোটের দাবি করেছিল। কমিশনের পরিসংখ্যানই বলছে, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ৪৪ নম্বর বুথে মোট ভোটার ছিলেন ৫৪৫ জন। কিন্তু সব মিলিয়ে ভোট পড়েছে ৫৭৪! ভোটের হার ১০৫.৩ শতাংশ! তেমনি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ৪৪ নম্বর বুথে ১২৯০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৯২ জন! ১০০.১৫ শতাংশ! মোহনপুর বিধানসভা কেন্দ্রের ৩৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ৪৫১ হলেও ভোট পড়েছে ৪৯২টি! ১০৯ শতাংশের বেশি! খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ২৫ নম্বর বুথে এলাকায় অনুপস্থিত এবং মৃতরাও ভোট দিয়ে গেছেন! তাতে ভোটের হার হয়েছে প্রায় ৯৯ শতাংশ! এই রকম ছবি আরও অনেক ভোটকেন্দ্রে। বিজেপির বিরুদ্ধে বুথ দখল ও অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ এই সব পরিসংখ্যান থেকেও প্রমাণিত। একথা উল্লেখ করে গণতন্ত্রের পবিত্রতা রক্ষায় ত্রিপুরায় ১৯ এপ্রিলের পুরো ভোট বাতিল করে অবাধ ও সুষ্ঠু পরিবেশে নতুন করে ভোটগ্রহণের দাবি করেছেন জিতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ