মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | CHIDAMBARAM: কংগ্রেসের ম্যানিফেস্টোতে বিজেপি ঈর্ষান্বিত: পি চিদাম্বরম

Sumit | ২৩ এপ্রিল ২০২৪ ০০ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার চ্যালেঞ্জ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, কংগ্রেসের ম্যানিফেস্টোতে কোথায় তুষ্টিকরণ করা হয়েছে তা খুঁজে দিক বিজেপি। তিনি বলেন, মোদি এবং বিজেপি সরকার যে তুষ্টিকরণের কথা বলছেন তার চিহ্নমাত্রা নেই কংগ্রেসের ম্যানিফেস্টোতে। আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে সকলকেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে। সমাজের প্রতি সম্প্রদায় নিজেদের অধিকার ফিরেছে আনাই কংগ্রেসের প্রধান টার্গেট। কংগ্রেসের ম্যানিফেস্টো দেখে বিজেপি ঈর্ষান্বিত হয়েছে। তাই তাঁরা এর সমালোচনা করেছে। কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে যেখানে গোটা দেশে চর্চা চলেছে সেখানে বিজেপির ম্যানিফেস্টো শুধুমাত্র মোদির গ্যারান্টির উপরেই দাড়িয়ে রয়েছে। নির্বাচনী বণ্ড প্রসঙ্গে চিদাম্বরম বলেন, আমরা পিছিয়ে রয়েছি। বিজেপির হোর্ডিং, বিজ্ঞাপন, টেলিভিশন বিজ্ঞাপনের কাছে কোনও দলই টিকতে পারবে না। কারণ বিজেপি নির্বাচনী বণ্ড থেকে সাড়ে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কংগ্রেসের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। কোনও ব্যাঙ্ক থেকে আমরা অর্থ পাচ্ছি না। তবে জনতার সমর্থন রয়েছে কংগ্রেসের সঙ্গে। মোদির ৪০০ আসন জয় নিয়ে চিদাম্বরম বলেন, বিজেপি তামিলনাড়ুতে ২৫ টি আসন এবং কেরালায় ২০ টি আসন হারবে। তাহলে কীভাবে তাঁরা ৪০০ আসন পাবে ? যদি ৪০০ আসন পেতেই হয় তবে বিদেশ থেকে লড়তে হবে।     

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া