শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: বীরভূমের সভায় কেষ্ট স্তুতি, মমতার দাবি, ভোট মিটলেই ছেড়ে দেওয়া হবে অনুব্রতকে

Rajat Bose | ২৩ এপ্রিল ২০২৪ ২০ : ৩৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি আপাতত জেলে। কেষ্ট ভূমে ভোটপ্রচারে হাজির মমতা ব্যানার্জি। শতাব্দী রায়ের সমর্থনে এদিন জনসভা করেন তিনি। জেলে থাকলেও মমতার মুখে শোনা গেল কেষ্ট স্তুতি। ‌অনুব্রত ও তাঁর কন্যার জেল হেফাজত নিয়ে কেন্দ্রকে এদিন বিঁধলেন তিনি। মমতার দাবি, ভোট মিটলেই নাকি অনুব্রতকে ছেড়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘‌ভোটে যাতে কাজ করতে না পারে, তাই আটকে রাখা হয়েছে অনুব্রতকে।’‌ এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে জোর গলায় আক্রমণ শানান মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘‌প্রচারবাবু’‌ বলে কটাক্ষ করেন। 
এদিনের সভায় এনআরসি–সিএএ ইস্যুতে মমতা বলেন, ‘‌ওরা সবার অধিকার কেড়ে নেবে। ভয় দেখানোর খেলা চলছে।’‌ কংগ্রেস–সিপিএমকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‌বিজেপি এখন কংগ্রেস–সিপিএমের হাত ধরেছে। ওরা চায় সংখ্যালঘু ভোট সিপিএম–কংগ্রেসে যাক। আর তৃণমূল হারুক।’‌ ১০০ দিনের কাজ, আবাস যোজনার বঞ্চনা নিয়ে যেমন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, তেমনই বলেছেন, ‘‌কোভিডের সময় বিনামূল্যে রেশন দিয়েছিল। তারপর সব বন্ধ। এখন আবার ভোটের সময় রেশন দিতে শুরু করেছে।’‌ বিজেপিকে মিথ্যাবাদী বলে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ‘বিজেপি বলে বেড়ায় বাংলায় নাকি মহিলাদের অসম্মান করা হয়। তাহলে উত্তরপ্রদেশে কী হচ্ছে?‌ দেশের গণতন্ত্রকে লজ্জাজনক জায়গায় নিয়ে গেছে বিজেপি।’‌ তৃণমূল সাংসদদের উপর বিজেপির অত্যাচার নিয়ে মমতা সরব হন এদিন। ১০০ দিনের টাকায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বলেন, ‘‌টাকা মিটিয়েছে রাজ্য। আবাসের টাকা দেয় না।’‌ নাম না করে শুভেন্দুকে যেমন কটাক্ষ করেছেন, তেমনই বলেছেন, ‘‌অভিষেকের বাড়ির সামনে রেকি করেছে। গুলি করার পরিকল্পনা ছিল। যদি ভোটে জিতবেই তো এত ভয় দেখানোর কী আছে’‌, প্রশ্ন তোলেন মমতা।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া