বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে জোড়া দুর্ঘটনা, আহত একাধিক

Rajat Bose | ২৩ এপ্রিল ২০২৪ ১৫ : ৫৮Rajat Bose
‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার মুর্শিদাবাদে জোড়া দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে নবগ্রাম থানার পমিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি টোটো এবং বেসরকারি ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন প্রায় সাত জন। গুরুতর আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে টোটো গাড়িটি পলসন্ডা মোড় থেকে বহরমপুরে যাচ্ছিল। তখন বহরমপুরমুখী একটি ছোট বেসরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। টোটোটি রাস্তার পাশে উল্টে যায়। টোটো চালক আহত হন। 
প্রত্যক্ষদর্শীদের কথায়, ছোট গাড়িটিতে প্রায় ছয় জন যুবক ছিলেন। তারা শান্তিপুরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং তার পরে গাছে ধাক্কা মারে। গাড়িতে থাকা প্রায় সকলেই আহত হয়েছেন। চার জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টোটো চালকের বাড়ি নবগ্রাম থানার গৌরাঙ্গডাঙ্গা গ্রামে বলে জানা গেছে। 
এদিকে মঙ্গলবার ভোরে ফরাক্কা থানার এনটিপিসি মোড়ে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চারটি বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারার ফলে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ডাম্পারটি ঝাড়খণ্ড থেকে ফরাক্কায় আসছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা বলে অনুমান। ভোর সাড়ে তিনটে নাগাদ চারটি বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারার ফলে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় আসেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফরাক্কা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যায়। তবে ডাম্পার চালক এবং খালাসি পলাতক। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া