বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Death: লাগামছাড়া গরমের দাপট, রেল প্ল্যাটফর্মে বসে মৃত্যু প্রৌঢ়ের

Riya Patra | ২২ এপ্রিল ২০২৪ ১৭ : ৪১Riya Patra
মিল্টন সেন,হুগলি: গরমের দাপটে নাজেহাল জনজীবন। ইতিমধ্যেই রাস্তায় বেরিয়ে গরমে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। ভোটের প্রচারে বেরিয়েও অসুস্থ হয়েছেন একাধিক রাজনৈতিক দলের কর্মী। সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে গরমে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। এবার রেল স্টেশনের বেঞ্চে হেলান দিয়ে বসে হিট স্টোকের বলি হলেন এক ভবঘুরে প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে হুগলি স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে। মৃত প্রৌঢ়ের নাম বা পরিচয় জানা যায়নি। সকাল থেকে বেঞ্চের নীচে হেলান দিয়ে বসে ছিলেন ওই প্রৌঢ। হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। হুগলি স্টেশনে চায়ের দোকানদার আকবর আলি জানিয়েছেন, শনিবার থেকে বছর ৫৫ ওই প্রৌঢ়কে হুগলি স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখেছেন তিনি। মুখে কোনও কথা ছিলনা, ওভাবে ঘুরে বেড়াতে দেখে খাওয়ার জন্য তাঁকে কেক ও জল দেন তিনি। খাবার খাওয়ার পর ওই বেঞ্চেই শুয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরের দিন সকালে ওই প্রৌঢ়কে টিফিন দেন আকবর আলি, কিন্তু এদিন ওই প্রৌঢ় খাবার খেতে চায়নি। পরে দুপুর গড়াতেই বোঝা যায় অসুস্থ হয়ে পড়েছেন। তার পর মৃত্যু হয় তাঁর। এক রেল যাত্রী জানিয়েছেন দুদিন ধরে হুগলি স্টেশনে তিনিও ওই প্রৌঢ়কে লক্ষ করেছেন। বেশ কিছুক্ষন নড়াচড়া করছেন না দেখে স্টেশন মাস্টারকে খবর দেন প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা। হুগলি স্টেশন মাস্টার খবর দেন ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে রেলের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার অভিজিৎ সেনগুপ্ত হুগলি স্টেশনে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছন ব্যান্ডেল জিআরপির কর্মীরা। রেলের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একইসঙ্গে মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। রেল সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের পর পরিষ্কার হবে। তবে সাধারণের ধারণা গরমের দাপটে মৃত্যু হয়েছে ওই ভবঘুরের।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া