শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dooars: অবৈধ কারবারের অভিযোগে পর্যটনকেন্দ্রে তালা স্থানীয়দের

Riya Patra | ২১ এপ্রিল ২০২৪ ০১ : ৫৮Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: অবৈধ কারবার চলানোর অভিযোগে গ্রামবাসীরা ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র "উল্টা ঘর"-এর গেটে তালা দিয়েছেন। সরকারি জমি দখল, স্থানীয় বাসিন্দাদের কাজ থেকে বের করে দেওয়া, নিয়মিত বেতন না দেওয়া, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীদের ঘর ভাড়া দেওয়া সহ একগুচ্ছ অভিযোগ এনে রবিবার সকালে নাগরাকাটা ব্লকের অন্তর্গত আপার কলাবাড়ি এলাকায় ডায়না নদীর পাশে অবস্থিত এই বেসরকারি রিসোর্টটির গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় কিছু মানুষ। যদিও "ডুয়ার্স ফান সিটি"র কর্ণধার জিয়াউর রহমান জানান রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের দাবি মত তাদের ভোটের খরচ তিনি না দেওয়াতেই রিসোর্টের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। অবৈধ কাজকর্ম চালানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করে তিনি জানান, মোটা অঙ্কের টাকা চেয়ে তাকে আগেই হুমকি দেওয়া হয়েছিল, দাবীমতো টাকা না দেওয়াতেই তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকজন রিসোর্টের গেটে তালা লাগিয়ে দিয়েছে।

ডুয়ার্স ফান সিটি নামের এই রিসোর্ট ২০২২ সালে চালু হয়েছিল। শুরুর পরই বিভিন্ন অভিনব কারণে পর্যটকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। স্থানীয় বাসিন্দা মনোজ ছেত্রী বলেন, দীর্ঘ দিন ধরেই এই রিসোর্টে অপ্রাপ্তবয়স্ক ও যুবক-যুবতীদের ঘর ভাড়া দেওয়া হত। রিসোর্টের আড়ালে অবৈধ ব্যবসা চলত। গ্রামের বদনাম হচ্ছিল, তাই তারা এদিন রিসোর্টটি তালা বন্ধ করে দিয়েছেন। স্থানীয় আরেক বাসিন্দা কৃষ্ণা ছেত্রী বলেন, সেচ দপ্তরের প্রচুর জমি অবৈধ ভাবে দখল করে নিয়েছে রিসোর্টটি। স্থানীয় যারা কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের বের করে দিয়ে বাইরে থেকে কর্মী নিয়ে এসেছেন। তাদের দাবী স্থানীয়দের কাজে নিতে হবে এবং অবৈধ সব কাজকর্ম বন্ধ করতে হবে। তা না হলে তারা রিসোর্ট চালাতে দেবেন না।

রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান বলেন,রবিবার সকালে ১০ টা নাগাদ তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকজন রিসর্টের গেটে তালা লাগিয়ে দেয়। লোকসভা নির্বাচনের কিছু দিন আগে নাগরাকাটায় তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী ফোন করে ভোট খরচের জন্য চাঁদা চান। জল গড়ায় আরও। এই বিষয়ে তিনি বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ার করেছেন এবং পুলিশ প্রশাসনের ওপরই ভরসা রাখছেন।
টাকা চাওয়ায় অভিযুক্ত তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি প্রেম ছেত্রী জানান, যে টাকা ওই রিসোর্ট মালিক দিয়েছিলেন সেটি তিনি ফিরিয়ে দিয়েছেন। ব্যক্তিগত ব্যবহার এর জন্য তিনি টাকা চাননি। রাজনৈতিক কাজে টাকা চাওয়ায় অন্যায়ের কিছু নেই বলেই তিনি জানান। তিনি বলেন, ওই রিসোর্টে অবৈধ ব্যবসা চলছিল বলেই সাধারণ মানুষে প্রতিবাদ করেছে, এর সাথে রাজনৈতিক কোনও যোগ নেই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া