শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ এপ্রিল ২০২৪ ১৫ : ৪৮Kaushik Roy
তিনবারের জয়ী সাংসদ। তৃণমূলের অন্যতম ভরসার নাম। এবারও দমদম থেকে প্রার্থী হিসেবে সেই সৌগত রায়েরই নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তীব্র গরমেও দুবেলা প্রচারে সৌগত। লেক গার্ডেন্সের সংসার আপাতত গুটিয়ে আস্তানা এখন পাকাপাকিভাবে দমদমেই। ব্যস্ততার মধ্যেই আজকাল ডট ইনকে একান্ত সাক্ষাৎকার।
*প্রচার কেমন চলছে? মানুষ কী বলছেন?
সৌগত: ভাল সাড়া পাচ্ছি। আমি তো ওঁদের কাছে চেনা মুখ। সারা বছরই সাধারণ মানুষের সঙ্গেই থাকি। আলাদা করে মানুষ আর কী বলবেন।
*পানিহাটিতে জলের সমস্যা নিয়ে আপনার মন্তব্য তো বিতর্কের সৃষ্টি হয়েছে।
সৌগত: কিছু মানুষ আছেন যাদের বিতর্ক করাটাই কাজ। ওদিকটায় জলের সমস্যা তো রয়েছে। আমি তো বলছি। তার জন্য কাজ করছি। ওটা অনেক বড় প্রোজেক্ট।
*আপনার প্রতিপক্ষ তো এটাকেই ইস্যু করছেন তাঁদের প্রচারে।
সৌগত: শীলভদ্রবাবু তো সেমিফাইনালেই হেরে গিয়েছেন। বিধানসভা ভোটে হারা প্রার্থীকে এখান থেকে টিকিট দিয়েছে বিজেপি। আর সুজন চক্রবর্তীকে তো কত যুগ পর দেখা যাচ্ছে দমদমে। এখানকার মানুষের মনেই নেই ওঁকে শেষ কবে দেখেছেন।
*আপনি তাহলে আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে?
সৌগত: আমি ছাড়া তো এখানে মানুষ কাউকে চাইবেন না। গত পাঁচ বছরে উন্নতি দেখুন। কামারহাটি, পানিহাটি, খড়দা অঞ্চলে একটু জলের সমস্যা রয়েছে। সে ব্যাপারে পুরসভার সঙ্গেও কথা হয়েছে। এর সমাধান করতে গেলে অনেকটাই অর্থের প্রয়োজন। আমি আমার সাংসদ তহবিল থেকেও বেশ কিছু টাকা দিয়েছি। তবে স্থায়ী সমাধানের জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের সাহায্যের প্রয়োজন। তার জন্য সবার আগে পুরসভাকে এগিয়ে আসতে হবে।
*মাঝে তো তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। এখন তো দেখা যাচ্ছে আপনি অনেক নবীনের থেকে এখনও অনেকাংশে এগিয়ে।
সৌগত: দেখুন আমার প্রার্থীপদ পাওয়া নিয়ে আমায় কেউ কিছু বলেনি। নবীন হোক বা প্রবীণ আমার ক্ষেত্রে এই রকম কিছু ঘটেনি। তবে হ্যাঁ এই ধরনের দ্বন্দ্ব বিজেপিতেও আছে, তৃণমূলেও কিছু কিছু আছে।
*তাহলে কী দলের মধ্যে সেটা বড় কোনও প্রভাব ফেলছে?
সৌগত: এবার মমতা ব্যানার্জি একসঙ্গে ৪২জন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়ায় সেই প্রভাব অনেক কম। কারণ, সবাই একবারেই জেনে গিয়েছেন কে প্রার্থী হচ্ছেন আর কে হচ্ছেন না। তাছাড়া মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন দলে সবার জন্যেই কোনো না কোনো পদ থাকবে।
*আর দলবদলের ঘটনাগুলো? টিকিট না পেলেই অনেকে অভিমান করছেন, কেউ আবার বিজেপিতে চলে যাচ্ছেন।
সৌগত: সেটা যার যার নিজস্ব ব্যাপার। আমি কী বলব? তবে যারা দল পরিবর্তন করে অন্য দলে গিয়ে টিকিট পাচ্ছেন তাদের জেতার সম্ভাবনা নেই।
*বিরোধীরা তো বলছেন, দমদমে চাকা ঘুরবে।
সৌগত: আশা করতেই পারেন। শীলভদ্র আগে হেরে এসেছেন। সুজনও তাই। আশা করা ছাড়া তো তাঁদের আর কোনো পথ নেই।
*বিশেষ কোনো ইউএসপি, স্ট্র্যাটেজি রয়েছে প্রচারে?
সৌগত: আমি কনভেনশনাল প্রচারে বিশ্বাসী। সেভাবেই প্রচার করছি। আলাদা করে তো এখানকার মানুষকে কিছু বলার নেই। ব্রাত্য বসুও বেরোচ্ছেন আমার সঙ্গে।
*গরমে দুবেলা প্রচার। দৈনন্দিন রুটিন কীরকম?
সৌগত: সকালে আটটা-সাড়ে আটটা নাগাদ প্রচারে বেরচ্ছি। তাতেও কষ্ট হচ্ছে। আরও সকালে বেরোনো উচিত। হালকা খাচ্ছি। বাড়ির খাবার খাচ্ছি। বাইরের খাবার এড়িয়ে চলছি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ